আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]

“আকাশটা কাঁপছিল ক্যান” গানটি বাউল শিল্পী শাহ আলম সরকার লেখা এবং গাওয়া একটি গান।

আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]

গীতিকারঃ শাহ্‌ আলম সরকার

আকাশটা কাঁপছিল ক্যান [ Akashta Kapchilo Keno ]

আকাশটা কাঁপছিল ক্যান,
জমিনটা নাচছিল কেন,
বড়পীর ঘামছিল কেন সেইদিন?
গান গাইছিলো খাজা যেইদিন||
আল্লাহ্ নবীর গান,
পীর আউলিয়ার শান,
যে বলে হারাম সেতো জ্ঞানহীন|

না জেনে ভেদ বাতেন,

হারাম তোমরা বলো কেন?
এ গান শুনেছেন নবী ইয়াসিন||
না করে গন্ডগোল,
খোল তোরা হাদিস খোল,
বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন?
যেদিন দ্বীনের নবী,
ছেড়ে যান পৃথিবী,
ঢোল বাজাইয়া ক্ষমা চাই ঋণ||
সুরেতে দেয় আজান,
সুরে পড়ে কুরআন,
সুরেতে বয়ান করে ওয়াজিন|
কয় সরকার শাহ্ আলম,
গান আছে দুই রকম,
সু গানে স্বাগতম মুমিন।।

শাহ্‌ আলম সরকারঃ

আকাশটা কাঁপছিল ক্যান এর গীতিকার শাহ আলম সরকারের জন্ম ১লা ফেব্রুয়ারি ১৯৬৫। তিনি গ্রাম-গঞ্জ শহর নির্বিশেষে বাউল শিল্পী হিসেবে একজন জীবন্ত কিংবদন্তী ।

তিনি বিক্রমপুরের লৌহজং উপজেলার কুড়িগাঁও গ্রামের এক সম্ভান্ত ও ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবারে জন্মেছিলেন ।

তিনি প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার । তাঁর প্রকাশিত গানের ক্যাসেট ও সিডির সংখ্যা সাড়ে ছয়শত এর অধিক। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী । প্রায় শতাধিক চলচিত্রে তিনি গীতিকার হিসেবে কাজ করেছেন । তার দাদা গোলাম আলী বেপারী দরবারি সংগীতের সাথে খ্যাতিমান হিসেবে সম্পৃক্ত ছিলেন, বড় কাকা গোলাম মহিউদ্দিন বেপারী যিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার হিসেবে প্রশংসিত। আরেক কাকা “আমিতো মরেই যাব“খ্যাত সাধক মরমী বাউলকবি আব্দুস সাত্তার মোহন্ত যার কাছে তার সংগীত জীবনের হাতে খড়ি। ফুফাজান আব্দুল করিম মুন্সী তিনি ও দরবারী সংগীতের শিল্পী হিসেবে সুপরিচিত। শাহ্ আলম সরকার আনুষ্ঠানিক ভাবে গানের দীক্ষা নেন বিখ্যাত পালাগান শিল্পী আবুল সরকারের কাছে।

ব্যক্তিগত জীবনে শাহ আলম সরকার বিবাহিত ও তিন সন্তানের জনক । তিনি গীতিকার হিসেবে ( রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড ) পুরস্কার পান ।

Leave a Comment