আজ ধানের ক্ষেতে লিরিক্স [ Aaj Dhaner Khete Lyrics ] । Rabindra sangit । শ্রাবণী সেন । Srabani Sen

আজ ধানের ক্ষেতে লিরিক্স [ Aaj Dhaner Khete Lyrics ]

Rabindra sangit

শ্রাবণী সেন । Srabani Sen

 

রবীন্দ্রসংগীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী।

রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সংগীত। এছাড়া ভারতের জাতীয় স্তোত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম্‌ গানটিতে রবীন্দ্রনাথই সুরারোপ করেছিলেন।

 

আজ ধানের ক্ষেতে লিরিক্স [ Aaj Dhaner Khete Lyrics ] । Rabindra sangit । শ্রাবণী সেন । Srabani Sen

আজ ধানের ক্ষেতে লিরিক্স

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই
লুকোচুরি খেলা

নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই
লুকোচুরি খেলা

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই
লুকোচুরি খেলা

আজ ভ্রমর ভোলে মধু খেতে
উড়ে বেড়ায় আলোয় মেতে
আজ ভ্রমর ভোলে মধু খেতে
উড়ে বেড়ায় আলোয় মেতে

আজ কিসের তরে নদীর চরে
চখা-চখীর মেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই

লুকোচুরি খেলা
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই
লুকোচুরি খেলা

 

 

ওরে যাব না আজ ঘরে রে ভাই
যাব না আজ ঘরে
ওরে যাব না আজ ঘরে রে ভাই
যাব না আজ ঘরে

ওরে আকাশ ভেঙে বাহিরকে
আজ নেব রে লুট করে
যাব না আজ ঘরে

যেন জোয়ার-জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি
যেন জোয়ার-জলে ফেনার রাশি
বাতাসে আজ ছুটছে হাসি

আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি
কাটবে সকল বেলা
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই
লুকোচুরি খেলা

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই
লুকোচুরি খেলা

নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই
লুকোচুরি খেলা

 

 

আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই
লুকোচুরি খেলা

 

Aaj Dhaner Khete Lyrics

Aaj dhaner khete roudro chayay
Lukochuri khela re vai
Lukochuri khela

Neel akashe ke vasalo
Sada megher vela re vai
Lukochuri khela

Aaj dhaner khete roudro chayay
Lukochuri khela re vai
Lukochuri khela

Aaj vromor vole modhu khete
Ure beray aloy mete (x2)
Aaj kiser tore nodir chore
chokha chokhir mela

Neel akashe ke vasalo
Sada megher vela re vai
Lukochuri khela

 

Aaj dhaner khete roudro chayay
Lukochuri khela re vai
Lukochuri khela

Ore jabo na aaj ghore re vai
Jabo na aaj ghore (x2)
Ore akash venge bahir ke
Aaj nebo re lut kore
Jabo na aaj ghore

Jeno joyar jole fenar rashi
Batase aaj chutche hasi (x2)
Aaj bina kaje bajiye
Banshi katbe sokol bela

Neel akashe ke vasalo
Sada megher vela re vai
Lukochuri khela

Aaj dhaner khete roudro chayay
Lukochuri khela re vai
Lukochuri khela

Neel akashe ke vasalo
Sada megher vela re vai
Lukochuri khela

Aaj dhaner khete roudro chayay
Lukochuri khela re vai
Lukochuri khela

 

আজ ধানের ক্ষেতে লিরিক্স [ Aaj Dhaner Khete Lyrics ] । Rabindra sangit । শ্রাবণী সেন । Srabani Sen

শ্রাবণী সেন একজন ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ইনি বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের কন্যা এবং গায়িকা ইন্দ্রাণী সেনের অনুজা।

শ্রাবণী সেন কলকাতার পাঠভবন বিদ্যালয়ে তার বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন। বিদ্যালয় শিক্ষা শেষ করে তিনি কলকাতার গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে ভূগোলে সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করেন ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেন।

এরপর সম্পূর্ণভাবে সঙ্গীতজগতে প্রবেশ করার আগে তিনি মনোরমা পত্রিকার হয়ে সাংবাদিকতা শুরু করেন।

প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের কন্যা হয়েও শৈশবে তার সঙ্গীতের প্রতি বিশেষ ঝোঁক ছিল না। সেই সময় তিনি তবলাবাদনে কিছু দক্ষতা অর্জন করেছিলেন।

 

পরে তিনি গীতবিতান থেকে সঙ্গীতশিক্ষা করেন। ১৯৯৩ সালে রবীন্দ্র সঙ্গীতে তার প্রথম অ্যালবাম “আমার একটি কথা” প্রকাশিত হয়। এরপরে ১৯৯৬ সালে তার দ্বিতীয় অ্যালবাম “বন্ধু রহো সাথে” প্রকাশ লাভ করে।

 ২০০০ সালে তিনি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উৎসব ছবিতে “অমল ধবল পালে লেগেছে” গানটি গেয়ে প্রথম নেপথ্যকণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে তিনি বিদেশেও একাধিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সঙ্গীত পরিবেশন করেন।

নেপথ্যকণ্ঠশিল্পী হিসেবে “দেখা” (গৌতম ঘোষ পরিচালিত), “বাড়িওয়ালি” (ঋতুপর্ণ ঘোষ পরিচালিত), “স্বপ্নের ফেরিওয়ালা” (সুব্রত সেন পরিচালিত), “সাঁঝবাতির রূপকথারা” (অঞ্জন দাস পরিচালিত), “বালিগঞ্জ কোর্ট” (পিনাকী চৌধুরী পরিচালিত), “হেমন্তের পাখি” (ঊর্মি চক্রবর্তী পরিচালিত) সহ বহু চলচ্চিত্রে তিনি গান করেন।

২০০০ সালে তিনি ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উৎসব ছবিতে গান গেয়ে বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রেষ্ঠ মহিলা নেপথ্যকণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার লাভ করেন ।

Leave a Comment