আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ]
এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa
![আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa 2 আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/images-90-1-e1655554098654-300x254.jpg)
কনকচাঁপা ১১ সেপ্টেম্বর, ১৯৬৯, সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। কিন্তু তার দাদা বাড়ী সিরাজগঞ্জের কাজিপুরে। তবে কনক চাঁপা বেড়ে উঠেছেন ঢাকায়। তার বাবা আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে কনক চাঁপা তৃতীয়।
চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে ৩৫টি একক গানের অ্যালবাম।
চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের প্রায় প্রতিটি গানেই কনক চাঁপা কণ্ঠ দিয়েছেন।তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।
আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa
আমার হৃদয় একটা লিরিক্স
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না
ও… ও… আ…. আ…
তোমায় দেখতে দেখতে আমি
যেন অন্ধ হয়ে যাই
দুনিয়াতে তুমি ছাড়া
কিছু দেখার তো আর নাই
তোমার ভালবাসা ছাড়া
কোন কিছু এমন চায়না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না
ও… ও… আ… আ…
তোমায় বলতে বলতে আমি
যেন বোবা হয়ে যাই।
দুনিয়াতে কারো কাছে
কিছু বলার তো আর নাই
দুটি আঁকি তুমি ছাড়া
যেন দেখতে কিছু পায়না
আমার হৃদয় একটা আয়না
এই আয়নায় তোমার মূখটি ছাড়া
কিছুই দেখা যায়না
ও…ও…আ… আ…
Amar Hridoy Ekta Lyrics
Amar hridoy ekta ayna
Ei aynay tomar mukti sara
Kisui dekha jaina (2)
O…O… A…A…
Tomay dekhte dekhte ami
Jeno ondho hoye jai
Duniyate tumi sara
Kisu dekhar to ar nai (2)
Tomar valobasha sara
Kono kisu amon chayna
এন্ড্রু কিশোর (৪ নভেম্বর ১৯৫৫ – ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক।
তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে’জন্য তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত।
তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “জীবনের গল্প আছে বাকি অল্প”, “হায়রে মানুষ রঙ্গীন ফানুস”, “ডাক দিয়াছেন দয়াল আমারে”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “আমার বুকের মধ্যে খানে”, “আমার বাবার মুখে প্রথম যেদিন”, “ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা”, “সবাই তো ভালোবাসা চায়” প্রভৃতি।
![আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa 3 আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-96-e1655554235751-300x238.jpg)
কিশোর ছয় বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর তিনি রাজশাহী বেতারে নজরুল, রবীন্দ্র, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গান শাখায় তালিকাভুক্ত হন। চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন (১৯৭৭) চলচ্চিত্রের “অচিনপুরের রাজকুমারী নেই”।
আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa
![আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa 1 download 97 e1655554281957 আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-97-e1655554281957.png)