আমি কান পেতে রই [ Ami Kan Pete Roi ]
লেবেল: স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনা: সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভার: মিতা গাঙ্গুলী [ Mita Ganguly ]
![আমি কান পেতে রই [ Ami Kan Pete Roi ] 2 Music Gurukul Logo 512x512](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/08/cropped-cropped-512x512-84.png)
রাগ: বিভাস-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ শ্রাবণ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ জুলাই, ১৯২২
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয় গহন দ্বারে
বারে বারে
কান পেতে রই
কোন গোপন বাঁশীর
কান্না হাসির গোপন কথা শুনি বারে
বারে বারে
কান পেতে রই
ভ্রমর সেথা হয় বিবাগি
নিভৃত নীল পদ্ম লাগি রে
ভ্রমর সেথা হয় বিবাগি
নিভৃত নীল পদ্ম লাগি রে
কোন রাতের পাখি গায় একাকী
সঙ্গীবিহীন অন্ধকারে
বারে বারে
কান পেতে রই
কে সে মোর কেই বা জানে
কিছু তার দেখি আভা
কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না-বা
কে সে মোর কেই বা জানে
কিছু তার দেখি আভা
কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না-বা
মাঝে মাঝে তার বারতা
আমার ভাষায় পায় কি কথা রে
ও সে আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে
বারে বারে
কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয় গহন দ্বারে
বারে বারে
কান পেতে রই
![আমি কান পেতে রই [ Ami Kan Pete Roi ] 3 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
রবীন্দ্রনাথ ঠাকুর :
রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়।
তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম গীতিকার হয়েছিলেন।
আমি কান পেতে রই [ Ami Kan Pete Roi ] নিয়ে কভার ঃ
![আমি কান পেতে রই [ Ami Kan Pete Roi ] 1 আমি কান পেতে রই](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/আমি-কান-পেতে-রই.webp)