আমি ঝড়ের কাছে রেখে গেলাম – সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়

হেমন্ত মুখোপাধ্যায়ের দরাজ কণ্ঠে এবং সলিল চৌধুরীর অনন্য সুর ও কথায় ‘আমি ঝড়ের কাছে রেখে গেলাম’ গানটি বাংলা আধুনিক গানের ইতিহাসে এক অবিস্মরণীয় সৃষ্টি। অ্যালবাম ‘চয়নিকা: মনে রাখা গান’ থেকে এই কালজয়ী গানটির লিরিক নিচে বাংলা এবং রোমান হরফে আপনাদের জণ্য দেওয়া হলো:

 

আমি ঝড়ের কাছে রেখে গেলাম

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়

সুর ও কথা: সলিল চৌধুরী

লেবেল: সারেগামা ইন্ডিয়া লিমিটেড

 

আমি ঝড়ের কাছে রেখে গেলাম

[স্থায়ী]

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।

আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।

আমি কাঁদলাম, বহু হাসলাম—

এই জীবন-জোয়ারে ভাসলাম,

আমি বন্যার কাছে, ঘূর্ণির কাছে রাখলাম নিশানা।

ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।

 

[অন্তরা-১]

কখন জানি না সে— তুমি আমার জীবনে এসে

যেন সঘন শ্রাবণ প্লাবনে দুকূল ভেসে,

শুধু হেসে, ভালোবেসে।

যত যতনে সাজানো স্বপ্ন—

হলো সকলই নিমেষে ভগ্ন,

আমি দুর্বার স্রোতে ভাসালাম তরী অজানার নিশানায়।

ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।

 

[অন্তরা-২]

ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো—

সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো;

যদি ডাকো! যদি ডাকো!

আমি আবার কাঁদবো হাসবো,

এই জীবন-জোয়ারে ভাসবো।

আমি বজ্রের কাছে, মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা।

ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।

 

Ami Jharer Kachhe Rekhe Gelaam in Roman Version

[Sthayee]

Ami jharer kachhe rekhe gelaam amar thikana.

Ami jharer kachhe rekhe gelaam amar thikana.

Ami kandlaam, bohu hashlaam—

Ei jibon-joware bhashlaam,

Ami bonnar kachhe, ghurnir kachhe rakhlaam nishana.

Jharer kachhe rekhe gelaam amar thikana.

 

[Antara-1]

Kokhon jani na se— tumi amar jibone eshe

Jeno shoghono shrabon plabone dukul bheshe,

Shudhu heshe, bhalobheshe.

Joto jotone shajano shopno—

Holo shokoli nimeshe bhogno,

Ami durbar srote bhashalaam tori ojanar nishanay.

Jharer kachhe rekhe gelaam amar thikana.

 

[Antara-2]

Ogo jhora pata, jodi abar kokhono dako—

Shei shyamol harano shopno monete rakho;

Jodi dako! Jodi dako!

Ami abar kandbo hashbo,

Ei jibon-joware bhashbo.

Ami bojrer kachhe, mrituyr majhe rekhe jabo nishana.

Jharer kachhe rekhe gelaam amar thikana.