আলো আমার আলো লিরিক্স [ Aalo Amar Aalo Lyrics ] । রবীন্দ্রসঙ্গীত । Rabindra Sangeet । ইন্দ্রাণী সেন । indrani sen

আলো আমার আলো লিরিক্স [ Aalo Amar Aalo Lyrics ]

রবীন্দ্রসঙ্গীত

ইন্দ্রাণী সেন । indrani sen

 

ইন্দ্রাণী সেন একজন ভারতীয় বাঙালি গায়িকা । তিনি রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি এবং বাংলা আধুনিক গানের অ্যালবাম করেছেন । ইনি বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত গায়িকা সুমিত্রা সেনের কন্যা ।

 

আলো আমার আলো লিরিক্স [ Aalo Amar Aalo Lyrics ] । রবীন্দ্রসঙ্গীত । Rabindra Sangeet । ইন্দ্রাণী সেন । indrani sen

আলো আমার আলো লিরিক্স

আলো আমার
আলো ওগো
আলো ভূবন ভরা

আলো নয়ন ধোওয়া আমার
আলো হৃদয় হরা

নাচে আলো নাচে
ও ভাই, আমার প্রাণের কাছে
বাজে আলো বাজে
ও ভাই, হৃদয়বীণার মাঝে

 

জাগে আকাশ
ছোটে বাতাস
হাসে সকল ধরা

আলোর স্রোতে পাল তুলেছে
হাজার প্রজাপতি
আলোর ঢেউয়ে উঠল মেতে
মল্লিকা মালতী

মেঘে মেঘে সোনা,
ও ভাই যায়না মানিক গোনা
পাতায় পাতায় হাসি ও ভাই
পুলক রাশি রাশি

সুরনদীর কূল ডুবেছে
সুধা-নিঝর-ঝরা

আলো আমার
আলো ওগো
আলো ভূবন ভরা

আলো নয়ন ধোওয়া আমার
আলো হৃদয় হরা

 

Aalo Amar Aalo Lyrics

Aalo amar aalo
Aalo ogo
Aalo bhubon vora

 

Aalo noyon dhoya amar
Aalo hridoy hora
Nache aalo nache
O vai, amar praner kache

Baje alo baje
O vai, hridoy binar majhe
Jage akash, choto batash
Hase sokol dhora

Aaloor srote pal tuleche
Hajar projapoti
Aalor dhew a uthlo neche
Mollika maloti

Meghe meghe sona
O vai, jay na manik gona
Patay patay hasi
O vai, pulok rashi

Sur nodir kul dubeche
Sudha nijhor jhora

 

Aalo amar aalo
Aalo ogo
Aalo bhubon vora

Aalo noyon dhoya amar
Aalo hridoy hora

 

রবীন্দ্রসংগীত হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ও সুরারোপিত গান। বাংলা সংগীতের জগতে এই গানগুলি একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। রবীন্দ্রনাথের জনগণমন-অধিনায়ক জয় হে ও আমার সোনার বাংলা গানদুটি যথাক্রমে ভারত ও বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সংগীত।

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২। তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট।

অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসংগীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সংগীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

 

 রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়।

এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত। ৬৪ খণ্ডে প্রকাশিত স্বরবিতান গ্রন্থে রবীন্দ্রনাথের যাবতীয় গানের স্বরলিপি প্রকাশিত হয়েছে।

 

আলো আমার আলো লিরিক্স [ Aalo Amar Aalo Lyrics ] । রবীন্দ্রসঙ্গীত । Rabindra Sangeet । ইন্দ্রাণী সেন । indrani sen

Leave a Comment