একটা ছেলে মনের আঙিনাতে লিরিক্স [ Ekta Chele Moner Anginate Lyrics ] – “একটা ছেলে” গানটি হলো সাহানা বাজপেয়ীর গাওয়া। গানটির সুরকার হলেন অর্ণব। গানটির কথা লিখেছেন সাহানা বাজপেয়ী নিজেই।
একটা ছেলে মনের আঙিনাতে লিরিক্স
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে ।
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে,
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে ।
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে ।
আমিতো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে ।
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে । [2 বার]
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।
ছোট্ট আমি, দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়োসড়ো ।
আকাশভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে ।
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়ো ।
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে ।
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে ।
Ekta Chele Moner Anginate Lyrics
Ekta Chele Moner Anginate
Dhir payete ekka dokka khele.
Bon pahari jhorna khunje
Bristi jole ekla bhije
Sei cheleta amai chunye feley.
Sei cheleta amai chunye feley.
Ami toh besh chilam chupisare
Chotto meye sejey ekta koney.
Sobuj bone nilche aalo jwele
Swopno bheja matite paa fele.
Sei cheleta hotath elo mone.
Sei cheleta hotath elo mone.
Chotto ami, dustu ami sejey
Kemon jeno holam jorosoro.
Akash bhora tarar aalo dekhe
Bristi bheja matite paa rekhe
Buk bhora abeg tuku dheke
Hotat kore hoye gelam boro.
Bon pahari jhorna brist feley
Amay baslo bhalo sei chele.
সাহানা বাজপেয়ী [ Sahana Bajpaie ] কে নিয়ে বিস্তারিত ঃ
সাহানা বাজপেয়ীর ছোটবেলা কাটে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তার বাবা-মা দুজনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। সাহানা ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত শান্তিনিকেতনে ছিলেন। সেখানেই তার সংগীত শিক্ষার হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। তিনি মাত্র তিন বছর বয়সেই প্রথম গান শেখেন। পরবর্তীতে তিনি বিজয় সিনহা, চিত্রা রায়, শ্যামলী বন্দ্যোপাধ্যায়, চন্দন মন্ড এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ লাভ করেন।
ব্যক্তিগত জীবনে বাজপেয়ী বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেন। তারা একসাথে পড়াশোনা করেছিলেন শান্তিনিকেতনের পাঠভবনে। বিয়ের সাত বছর পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ব্রিটিশ নাগরিক রিচার্ড হেররেটের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় এবং বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। তার এক মেয়ে আছে।