একদিন স্বপ্নের দিন (1998) [ Ekdin sopner din ] | হঠাৎ বৃষ্টি | নচিকেতা চক্রবর্তী
“একদিন স্বপ্নের দিন” গানটি ভারতীয় বাংলা ছবি হঠাৎ বৃষ্টি তে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী । হঠাৎ বৃষ্টি ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার একটি প্রণয়ধর্মী চলচ্চিত্র। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী ।
একদিন স্বপ্নের দিন (1998) [ Ekdin sopner din ] | হঠাৎ বৃষ্টি | নচিকেতা চক্রবর্তী
গীতিকারঃ নচিকেতা চক্রবর্তী
সুরকারঃ নচিকেতা চক্রবর্তী
প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ নচিকেতা চক্রবর্তী
একদিন স্বপ্নের দিন লিরিক্স :
একদিন-স্বপ্নের দিন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন-স্বপ্নের দিন
একদিন হঠাৎ হাওয়া
থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে
শুরু হয় চাওয়া-পাওয়া
আজ শুধু পথ চাওয়া
বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে
উজানেতে তরী বাওয়া
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন
যদি এ পথ ধরে
আমার এ মনের ঘরে
চিঠি হয়ে অগোচরে
আসে কেউ চুপিসারে
চাঁদের ঐ আলো হয়ে
আসো মোর ভাঙা ঘরে
দেখা যায়, যায়না ছোঁয়া
যেন গান চাপা স্বরে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ, ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায়, ভাবি মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে
আসে না ফাগুন, মনেতে আগুন
আসে না ফাগুন, মনেতে আগুন
এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়
কাটেনা আর দিন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
একদিন-স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
নচিকেতা চক্রবর্তীঃ
নচিকেতা চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। নচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। তার জন্ম ১ সেপ্টেম্বর ১৯৬৪, কলকাতায়।
তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর গ্রামে , পড়াশোনা করেছেন উত্তর কলকাতার মণীন্দ্র কলেজে। ছোটবেলা থেকেই গান লেখা শুরু, সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা।
![একদিন স্বপ্নের দিন (1998) [ Ekdin sopner din ] | হঠাৎ বৃষ্টি | নচিকেতা চক্রবর্তী 1 YaifwwriN4BzRFCyqbslL4 একদিন স্বপ্নের দিন (1998) [ Ekdin sopner din ] | হঠাৎ বৃষ্টি | নচিকেতা চক্রবর্তী](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
‘নচিকেতা চক্রবর্তী’ একটি আদর্শের নাম। যে আদর্শ সততা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে গড়া। সংগীত জীবনে নচিকেতার রয়েছে বেশ জনপ্রিয়তা। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন।
একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন। যেমনঃ “হঠাৎ বৃষ্টি” ছবিটিতে তিনি সংগীত পরিচালক হিসেবে এবং সংগীত শিল্পী হিসেবে কাজ করেছেন।