এমন দিনে তারে বলা যায় লিরিক্স [ Emon dine tare bola jay lyrics ] | Rabindranath Tagore

এমন দিনে তারে বলা যায় লিরিক্স [ Emon dine tare bola jay lyrics ] | Rabindranath Tagore

 

রবীন্দ্রনাথ’ ঠাকুর এফআরএএস  ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাসও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান  যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।

রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত।এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর

 

এমন দিনে তারে বলা যায় লিরিক্স [ Emon dine tare bola jay lyrics ] | Rabindranath Tagore

 

 

এমন দিনে তারে বলা যায় লিরিক্স বাংলা :

এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায় ।
এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে বদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায় ॥

সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারিধার ।
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার–
জগতে কেহ যেন নাহি আর ॥

সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব ।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব–
আঁধারে মিশে গেছে আর সব ॥

তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার ।
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার ॥

ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায় ।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়–
এমন ঘনঘোর বরিষায় ॥

YaifwwriN4BzRFCyqbslL4 এমন দিনে তারে বলা যায় লিরিক্স [ Emon dine tare bola jay lyrics ] | Rabindranath Tagore
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

Emon dine tare bola jay lyrics in english :

Emono diney taare bola jay
Emono ghono ghoro borishay
Emono dine mono khola jay
Emono megho shore, badolo jhoro jhore
Topono hino ghono tomoshay

Shey kotha shunibe na keho aar
Nivrito nirjono charidhar
Dujone mukho mukhi, gobhiro dukhe dukhi
Akashe jolo jhore onibar
Jogote keho jeno nahi aar

Shomaj shongsharo miche shob
Miche e jibonero kolorob
Keboli ankhi diye, ankhiro shudha piye
Hridoyo diye hridi onubhob
Adhare mishe geche aar shob

Tahate e jogote khoti kar
Namate pari jodi mono bhaar
Srabono borishone ekoda griho kone
Du kotha boli jodi, kache tar
Tahate ashe jabe ki ba kar

Byakulo bege aji bohe bay
Bijoli theke theke chomokay
Je kotha e jibone, rohia gelo mone
She kotha aji jeno bola jay
Emono ghono ghoro borishay

Leave a Comment