ওগো বাংলা মা আমার যত সুখ [ Ogo bangla ma amar joto sukh ] | কাজী রফিকুল হক
“ওগো বাংলা মা আমার যত সুখ” গানটি গেয়েছেন বাংলাদেশের ছড়াকার রফিকুল হক । তাকে বলা হতো ছড়াসাহিত্যের জাদুকর। কেউ বলেছেন তিনি ‘ছড়ার জীবন্ত কিংবদন্তী’
ওগো বাংলা মা আমার যত সুখ [ Ogo bangla ma amar joto sukh ] | কাজী রফিকুল হক
গীতিকার: কাজী রফিকুল হক
সুরকার: বাসুদেব ঘোষ
ওগো বাংলা মা আমার যত সুখ লিরিক্স :
আমি খুঁজে বেড়াই আমার মাকে
নীল সাগরের তীরে
দেখি মা যে আমার দাঁড়িয়ে আছে
গাঙ শালিকের ভীড়ে
ওগো বাংলা মা আমার
যতো সুখ তোমার আলিঙ্গনে ।।
আমার হয় না কোথাও যাওয়া
হৃদয় মাঝের বয় যে শুধু
সবুজ শ্যামল হাওয়া
আমি ঊথাল পাথাল তোমার ছোঁয়ায়
ঘুমিয়ে পড়ি মাগো তোমায় ঘিরে,
ওগো বাংলা মা আমার
যতো সুখ তোমার আলিঙ্গনে ।।
আঁধার ঘরের বাতি, ওগো আমার বাংলাদেশ
সে আলোতে সাজাবো গো তোমার ছিন্নবেশ
মগো তুমি অলংকার
তুমি আমার অহংকারে স্বনার্লী বাহার
আমি কোথায় যাবো তোমার ছেড়ে
রেখো মাগ তোমার অশ্রু নীড়ে,
ওগো বাংলা মা আমার
যতো সুখ তোমার আলিঙ্গনে ।।
কাজী রফিকুল হকঃ
তিনি বাংলাদেশের প্রবীণতম সাংবাদিক হিসাবে মৃত্যুর পূর্ব পর্যন্ত যুগান্তর পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি শিশু সংগঠন চাদেঁর হাটের প্রতিষ্ঠাতা। তিনি দাদু ভাই নামে সমধিক পরিচিত ছিলেন। পেশাগতভাবে তিনি ছিলেন একজন সাংবাদিক।তার জন্ম ১৯৩৭ খ্রিষ্টাব্দের ৮ জানুয়ারী তৎকালীন বৃটিশ ভারতের কুচবিহারে। ১৯৪৭ এ দেশ বিভাগের পর রংপুরে পিতার সাথে চলে আসেন। রংপুর সদর উপজেলার কামাল কাছনায় বসতি স্থাপন করেন।
তার বাবার নাম ইয়াসিন উদ্দিন আহম্মদ, মাতার নাম রহিমা খাতুন। তিনি রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৬৩ খ্রিষ্টাব্দে বি, এ পাস করেন।
তিনি বাংলাদেশ সরকারের উদ্যোগে ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত সাপ্তাহিক কিশোর বাংলা পত্রিকার কার্যনর্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এটি ছিল একটি জাতীয় সাপ্তাহিক। তার দক্ষ সম্পাদনায় কিশোরদের জন্য নিয়মিত সাপ্তাহিক পত্রিকা হিসাবে এটি জনপ্রিয়তা লাভ করে। প্রথমে দৈনিক বাংলা থেকে এবং পরে অবজার্ভার ভবন থেকে পত্রিকাটি প্রকাশিত হতো।
রফিকুল হক সুদীর্ঘ ৫৯ বছর তিনি নানা পদে সংবাদপত্রের জগতে সম্পৃক্ত ছিলেন। বহু গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্র প্রকাশনার জগতে তার কর্মজীবন শুরু হয় ১৯৬১ সালে দৈনিক সংবাদ পত্রিকায় সহ-সম্পাদক হিসাবে।
![ওগো বাংলা মা আমার যত সুখ [ Ogo bangla ma amar joto sukh ] | কাজী রফিকুল হক 1 YaifwwriN4BzRFCyqbslL4 ওগো বাংলা মা আমার যত সুখ [ Ogo bangla ma amar joto sukh ] | কাজী রফিকুল হক](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
এরপর দৈনিক জেহাদ, সোনার বাংলা, দৈনিক পয়গাম, দৈনিক পূর্বদেশ, সাপ্তাহিক কিশোর বাংলা, দৈনিক জনতা, বাংলাদেশ অবজারভার, আজাদ, লালসবুজ প্রভৃতি পত্রিকায় কাজ করেছেন। ১৯৬৯ সালে সাপ্তাহিক পূর্বদেশ ‘দৈনিক পূর্বদেশ’ হিসাবে আত্মপ্রকাশ করলে সেখানে তিনি ফিচার এডিটর হিসাবে কাজ করেন এবং সরকারী আদেশে ১৯৭৫ সালের ৬ জুন সব পত্রিকা বন্ধ না-হয়ে যাওয়া পর্যন্ত একনাগাড়ে দায়িত্ব পালন করেন।
১৯৭৬ সালে সরকারি উদ্যোগে জাতীয় সাপ্তাহিক পত্রিকা কিশোর বাংলা বের হলে সেখানে তিনি কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব লাভ করেন। ১৯৮৩ সাল পর্যন্ত তিনি সাফল্যের সঙ্গে এ দায়িত্ব পালন করেন। এরপর তিনি দৈনিক রূপালী পত্রিকার কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। ২০০৪ সালে তিনি দৈনিক যুগান্তর পত্রিকায় যোগ দেন। যুগান্তরের ফিচার এডিটর হিসেবে তিনি আমৃত্যু দায়িত্ব পালন করেছেন
১০ অক্টোবর ২০২১ রোববার বেলা পৌনে ১১টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।