ওগো বৃষ্টি আমার চোখের পাতা [ Ogo Brishti Amar Chokher Pata ]

ওগো বৃষ্টি আমার চোখের পাতা [ Ogo Brishti Amar Chokher Pata ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ মাইশা শওকত [ Maisha Shawkot ]

 

ওগো বৃষ্টি আমার চোখের পাতা

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না
আমার এতো সাধের কান্নার দাগ ধুয়ো না
সে যেন এসে দেখে,
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ।।

দোহাই গানের বীণা
মনকে ভরে তুলো না।।

দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না
সে যেন এসে শোনে
তার বিরহে কী সুর আমি সেধেছি ।।

ক্লান্ত প্রদীপ ওগো
হঠাৎ আলোয় ফুটো না।।

দেখেই তাকে উজল হয়ে উঠো না
সে যেন এসে জানে,
কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ।।

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

হৈমন্তী শুক্লা :

হৈমন্তী শুক্লা (জন্ম: ডিসেম্বর ২, ১৯৪৯) একজন বাঙালি গায়িকা। তার পরিবার ছিল হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের অনুসারী এবং এটি তাকে একজন ধ্রুপদী প্রশিক্ষিতা গায়িকাতে পরিণত হতে সাহায্য করেছিল। ১৯৭২ সালে তার প্রথম রেকর্ড করা গানটি ছিল এতো কান্না নয় আমার। হৈমন্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে সুবিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসংগীতশিল্পী পণ্ডিত হরিহর শুক্লার গৃহে জন্মগ্রহণ করেন। তিনি তার বাবার কাছ থেকেই প্রশিক্ষণপ্রাপ্ত হন।

২১ বছর বয়সে ১৯৭০ সালে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে একটি ছড়া গান। ২৩ বছর বয়সে ১৯৭২ সালে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়এর লেখা ‘এতো কান্না নয় আমার’। ১৯৮৬-৮৭ এ পণ্ডিত রবিশঙ্কর-এর সুরে বাংলা গান করেন। বলিউডের চলচ্চিত্রে তার গাওয়া একটি জনপ্রিয় গান হল “কঁহা সে আয়া বদরা”।

চলচ্চিত্র

  • অমৃতা (২০১২)
  • আরোহণ (২০১০)
  • মুসলমানীর গল্প (২০১০)
  • ১ নম্বর প্লাম ভিলা (২০০৯)
  • অন্তরতম (২০০৮)
  • গান্ধর্বী (২০০২)
  • ভক্তের ভগবান (১৯৯৭)
  • দর্পচূর্ণ (১৯৮০)
  • সিস্টার (১৯৭৭)
  • অসাধারণ (১৯৭৭)
  • আমি সে ও সখা(১৯৭৭)

 

ওগো বৃষ্টি আমার চোখের পাতা [ Ogo Brishti Amar Chokher Pata ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment