ও সখিনা লিরিক্স [ O Sokhina lyrics ]
কথা, সুর ও কন্ঠ : ফকির আলমগীর
ফকির আলমগীর (২১ ফেব্রুয়ারি ১৯৫০ – ২৩ জুলাই ২০২১) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী। গণসঙ্গীত ও দেশীয় পপ সঙ্গীতে তার ব্যাপক অবদান রয়েছে। তিনি ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।
তিনি ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতা মোঃ হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেছা।
ফকির আলমগীর কালামৃধা গোবিন্দ হাই স্কুল থেকে ১৯৬৬ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ কলেজে ভর্তি হন।
জগন্নাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রী নিয়ে পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় এমএ পাস করেন। ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন।
এরই ধারাবাহিকতায় ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সঙ্গীত বলয়ে প্রবেশ করেন।
’৬৯-এর গণঅভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।
ও সখিনা লিরিক্স [ O Sokhina lyrics ] । ফকির আলমগীর । Fakir Alamgir
ও সখিনা লিরিক্স
ও সখিনা, গেছস কিনা ভুইলা আমারে?
ও সখিনা, গেছস কিনা ভুইলা আমারে?
আমি অহন রিশকা চালাই
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে
ও সখিনা
ও সখিনা, গেছস কিনা ভুইলা আমারে?
দেশ-গেরামে শেষে নামে আকাল, হাহাকার
সেবার বানে সোনাফলা মাঠ হইলো ছারখার
দেশ-গেরামে শেষে নামে আকাল, হাহাকার
আমরা মরি কী আসে যায়, মহাজনের পাওনাটা চায়
আমরা মরি কী আসে যায়, মহাজনের পাওনাটা চায়
বেবাক ফসল তুইলা দিলাম আমরা তাগোর খামারে
জলার পাছে কলা গাছের ছায়া সারি সারি
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারী
তার তলাদি চইলা আইলাম আমি অনাহারী
মিডা কথা কয় না তো কেউ আমরা ছোডলোকে
হাজার ঠ্যাটায় গরীব ঠকায়, তাকায় রাঙা চোখে
মিডা কথা কয় না তো কেউ আমরা ছোডলোকে
লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে
লক্ষ মশার উৎপাতে রাত কাটে না ফুটপাতে
লয় মনে আজ বদলা লমু, উইড়া যামু তোর ধারে
ও সখিনা, গেছস কিনা ভুইলা আমারে?
আমি অহন রিশকা চালাই
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে
আমি অহন রিশকা চালাই ঢাহা শহরে
ও সখিনা
ও সখিনা, গেছস কিনা ভুইলা আমারে?
ও সখিনা, গেছস কিনা ভুইলা আমারে?
ও সখিনা, গেছস কিনা ভুইলা আমারে?
O Sokhina lyrics
O shokhina ….
O shokhina gasos kina voilla amare
O shokhina gasos kina voilla amare
ami ohon… riksha chalai..
ami ohon riksha chalai dhakar sohore
o hoo hoo ami ohon machine
chalai tongi sohore
O shokhina ….
O shokhina gasos kina voilla amare
O shokhina gasos kina voilla amare
sebar bane sona fola math hoilo charkhar
desh grame ses kale name aakal hahakar
sebar bane sona fola math hoilo charkhar
desh grame ses kale name aakal hahakar
amra mori ki ase jay
mohajone pawnata chay
amra mori ki ase jay
mohajone pawnata chay
bebak fosol toilla dilam
amra tagor khamare
O shokhina ….
O shokhina gasos kina voilla amare
O shokhina gasos kina voilla amare
Jolar pase kola gase saya sari sari
tar toladi chollia ailam ami onahari
oo.hoo.hoo..Jolar pase
kola gase saya sari sari
tar toladi chollia ailam ami onahari
hajar takay gorib thokay
takay ranga chokhe
mida kota koy na tu kew amra sodo loke
hajar takay gorib thokay
takay ranga chokhe
mida kota koy na tu kew amra sodo loke
lokkho moshar utpater
rat kate na footpate
lokkho moshar utpater
rat kate na footpate
loy mone ajj bodla lomu
uira jamu tor dhare
O shokhina ….
O shokhina gasos kina voilla amare
O shokhina gasos kina voilla amare
ami ohon… riksha chalai..
ami ohon riksha chalai dhakar sohore
o hoo hoo ami ohon machine
chalai tongi sohore
O shokhina ….
O shokhina gasos kina voilla amare
O shokhina gasos kina voilla amare
O shokhina gasos kina voilla amare