কি লিখি তোমায় লিরিক্স [ Ki Likhi Tomay Lyrics ]
লতা মঙ্গেশকর । Lata Mangeshkar
লতা মঙ্গেশকর ( ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি।
এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯৮৯ সালে ভারত সরকার তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। তার অবদানের জন্য ২০০১ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয়; এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী।
২০০৭ সালে ফ্রান্স সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাবে ভূষিত করে।
তিনি ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, ৪টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, ২টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৪ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।
পাঁচ ভাইবোনের মধ্যে লতা সর্বজ্যেষ্ঠ। তার বাকি ভাইবোনেরা হলেন – আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।
লতা মঙ্গেশকর তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন (২০০১), দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ (১৯৯৯), তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে (১৯৬৯) ভূষিত হয়েছেন।
এই সঙ্গীতশিল্পীকে ২০০৭ সালে ফ্রান্স সরকার তাদের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাব প্রদান করেছে।
কি লিখি তোমায় লিরিক্স [ Ki Likhi Tomay Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar
কি লিখি তোমায় লিরিক্স
কি লিখি তোমায়?
প্রিয়তম
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোন কিছু
ভালো লাগেনা আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
কৃষ্ণচূড়ার বনে ছায়াঘন পথ
আঁকা বাঁকা পায়
আমার আঙিনা থেকে
চলে গেছে তোমার মনে
কৃষ্ণচূড়ার বনে ছায়াঘন পথ
আমার আঙিনা থেকে
চলে গেছে তোমার মনে
বসে আছি, বাতায়নে
তোমারি আশায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
ভালবাসা নিশিরাতে
ডাক দিয়ে যায়
কত কথা কয়
তোমার আসার কথা
লেখা আছে সব কিনারায়
ভালবাসা নিশিরাতে
ডাক দিয়ে যায়
তোমার আসার কথা
লেখা আছে সব কিনারায়
গুন গুন করে মন
ব্যথারও ছায়ায়
কি লিখি তোমায় ?
কি লিখি তোমায় ?
তুমি ছাড়া আর কোন কিছু
ভাল লাগেনা আমার
কি লিখি তোমায়?
Ki Likhi Tomay Lyrics
Ki likhi tomay?
Priyotoma
Ki likhi tomay?
Ki likhi tomay?
Tumi chara ar kono kichu
Valo lage na amar
Ki likhi tomay?
Ki likhi tomay?
Krishnachurar bone chayaghono poth
Akabaka pay
Amar angina theke
Chole geche tomar mone
Krishnachurar bone chayaghono poth
Amar angina theke
Chole geche tomar mone
Bose achi batayone
Tomari asay
Ki likhi tomay?
Ki likhi tomay?
Valobasa nishirate dak diye jay
Koto kotha koy
Tomar asar kotha
Lekha ache sob kinaray
Valobasa nishirate dak diye jay
Koto kotha koy
Tomar asar kotha
Lekha ache sob kinaray
Valobasa nishirate dak diye jay
Tomar asar kotha
Lekha ache sob kinaray
Gun gun kore mon
Bathar o chayay
Ki likhi tomay?
Ki likhi tomay?
Tumi chara ar kono kichu
Valo lage na amar
Ki likhi tomay?
কি লিখি তোমায় লিরিক্স [ Ki Likhi Tomay Lyrics ] । লতা মঙ্গেশকর । Lata Mangeshkar