চলনা ঘুরে আসি লিরিক্স । cholona ghure ashi lyrics | happy akhand

চলনা ঘুরে আসি লিরিক্স,

 

গান: চলনা ঘুরে আসি অজানাতে
সর্বপ্রথম প্রকাশ: ১৯৭৫
সুর ও সংগীতায়োজন: জীবন্ত কিংবদন্তি লাকী আখন্দ
কথা: এসএম হেদায়েত
কণ্ঠ: হ্যাপী আখন্দ

 

চলনা ঘুরে আসি  লিরিক্স । cholona ghure ashi  lyrics | happy akhand

 

 

চলনা ঘুরে আসি অজানাতে লিরিক্স

 

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।

ঝাউবনে হাওয়াগুলো খেলছে,
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে।

ঐ দুর আকাশের প্রান্তে,
সাত রঙা মেঘ গুলো উড়ছে (x2)
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।

এই বুঝি বয়ে গেল সন্ধ্যা,
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে।

ভাবি শুধু এখানেই থাকবো,
ফিরে যেতে মন নাহি চাইছে (x2)
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে

আবার এলো যে সন্ধ্যা, শুধু দু জনে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে

 

cholona ghure ashi ojanate lyrics in english

Abar Elo Je Shondha
Shudhu Dujone
Abar Elo Je Shondhya
Shudhu Dujone

Cholona Ghure Ashi Ojana-te
Jekhane Nodi Eshe Theme Geche (x2)

Jhau-bone Hawa Gulo Khelche
Saotali Meye gulo Cholche
Laal Laal Shari gulo Urche
Tar Sathe Mon Mor Dulche
Oi Dur Akasher Prante
Shat-Ronga Megh gulo Urche
Oi Dur Akaser Prante
Saat-Ranga Megh gulo Urche

Ei Bujhi Boye Gelo Sondha
Bhebe Jay Ki Jani Ki Monta
Pakhi gulo Nire Fire Cholche
Gaane Gaane Ki Je Kotha Bolche
Vabi Sudhu Ekhanei Thakbo
Phire Jete Mon Nahi Chaiche

 

 

হ্যাপী আখন্দ:

হ্যাপি আখন্দ (১২ অক্টোবর ১৯৬৩ – ২৮ ডিসেম্বর ১৯৮৭) একজন বাংলাদেশী গায়ক এবং সংগীত আয়োজক। তাকে বাংলাদেশী সঙ্গীতের বরপুত্র বলা হত। তিনি আর ডি বর্মণ,আববাসউদ্দীন, মান্না দে, সমর দাশের মতো সংগীতজ্ঞের প্রশংসা আর স্নেহ অর্জন করেছিলেন নিজ যোগ্যতায়। ২৮ শে ডিসেম্বর ১৯৮৭ সালে তিনি অকালে মারা যান।

হ্যাপি আখন্দ ১৯৬৩ সালের ১২ই অক্টোবর ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন।[১] জন্মের সময় তার ভাই লাকী আখান্দ তার হাতে একটি পয়সা গুজে দিয়েছিলেন এবং প্রায় ৪-৫ দিন পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও তার হাতে গুজে দেওয়া পয়সাটা ছিল।

ছোটবেলায় ভাত খাওয়ার সময় তিনি কাকদের ডেকে ডেকে ভাত খাওয়াতেন।[২] তিনি কোন বিষয় সম্পর্কে একবার শুনলেই মুখস্থ করে ফেলতেন। মাত্র ১০ বছর বয়সে তার হাতে গিটারের তাল ধরা দেয়। শুরুর দিকে হ্যাপী আখন্দ ভাই লাকী আখন্দের সাথে বিভিন্ন কনসার্টে অংশ নিতেন তবলা বাজানোর জন্য।

হ্যাপি আখন্দ ‘উইন্ডি সাইড অব কেয়ার’ নামে একটি ব্যান্ড গড়েছিলেন যা ছিল একটি পাকিস্তানি ব্যান্ড।[৩] সেখানে তিনি দক্ষ হাতে গিটার বাজানোর পাশাপাশি গানও গাইতেন। কলকাতার মধু মুখার্জি ছিলেন তার ছাত্র। ১৯৭৫ সালে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি লিখেছিলেন এসএম হেদায়েত এবং সুর করেছিলেন লাকী আখন্দ। এই গানটির সংগীত আয়োজন করে হ্যাপি আখন্দ বাংলাদেশ টেলিভিশনে গেয়েছিলেন।

লাকী আখন্দের সাথে হ্যাপির বয়সের ব্যবধান বড়জোর ১০ বছরের হলেও তারা ছিলেন বন্ধুর মতো।[৩] ১৯৭২ এর পর ২১ শে ফেব্রুয়ারি ২৬ শে মার্চ, ১৬ই ডিসেম্বর এর মতো জাতীয় উৎসবগুলোতে গণসঙ্গীত পরিবেশন করতো হ্যাপী।

 

Leave a Comment