চাঁদ মামা লিরিক্স [ Chadmama lyrics ]
মোবাশ্বের চৌধুরী । Mobaswer Chowdhuri
চাঁদ মামা লিরিক্স [ Chadmama lyrics ] । মোবাশ্বের চৌধুরী । Mobaswer Chowdhuri
চাঁদ মামা লিরিক্স
চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেওয়া হামি (x2)
রোজ রাতে আর চাঁদের বুড়ি,
কাটেনা চরকা রোজ
ও বুড়ি, তুই আছিস কেমন
হয়না নেওয়া খোঁজ।
কোথায় গেলো সে রুপকথার রাত,
হাজার গল্প শোনা
রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ,
সে ঘোড়া। (x2)
কেড়ে নিলো কে সে আজোব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি..
কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে।
তুই কে রে, তুই
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে। (x2)
আলাদিন আর জাদুর জীনি,
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম,
সময় তো নেই কোনো। (x2)
আলীবাবার দরজা খোলা,
চল্লিশ চোর এলে
সিনদাবাদটা, একলা বসে
আছে সাগর তীরে।
সময়টা আজ কেমন যেন,
বড় হয়ে গেছি আমি
তারাগুলো আজও মেঘের আড়াল,
কোথায় গিয়ে নামি। (x2)
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই, কোন দৈত্যদানো
সব যে কেড়ে নিলি..
কেরে তুই, কেরে তুই
সব সহজ শৈশবকে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে।
তুই কে রে, তুই
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোনো এক ভুল স্রোতে। (x2)
Chadmama lyrics
Chadmama aaj boddo eka boro hoyechi ami
Rooj raate ar hoyna kotha hoyna newa hami
Rooj raate ar chander buri katena chorka roj
O buri tui achis kemon hoyna newa khoj
Kothay gelo se ruphkothar raat hajar golpo shona
Rajar kumar, kotal kumar, pokkhiraj se ghora
Kere nilo ke se ajob somoy
amar kajla didi
Ke re tui ? kon dotto dano
shob je kere nili Kere tui, kere tui
shob shohoj soishob ke bodle dili
kichu jantrik gorjey
Aladin ar jadur jini amay dakche shono
Besto ami vishon rokom somoy to nei kono
Alibabar dorja khola chollish chor ele
Sindabad ta ekla boshe ache sagor tire
Shomoy ta aj kemon jeno boro hoye gechi ami
Tara gulo aaj-o megher aral kothay giye nami
চাঁদ মামা লিরিক্স [ Chadmama lyrics ] । মোবাশ্বের চৌধুরী । Mobaswer Chowdhuri