“ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে” গানটি খুবই জনপ্রিয় একটি বাংলার বাউল সংগীত। বাউলদের লেখা গানকেই বাউল সংগীত বলা হয়।
ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে [ Solo Solo Noyone Hasi Makha Bodone ]
গানের জনরাঃ বাউল সংগীত ।
ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে [ Solo Solo Noyone Hasi Makha Bodone ]
ছল ছল নয়নে হাঁসি মাখা বদনে,
ছল ছল নয়নে হাঁসি মাখা বদনে
আনন্দে কাননে মন,
আনন্দে কাননে মন চলো অনিবার..
হরি বলো হরি বলো মন রে আমার,
হরি বলো হরি বলো মন রে আমার।
কেউ তো কারো নয়.. এ কথাটি সত্য
বুঝেও বোঝোনা মন তুমি যে অনিত্য (x2)
ওই দেখো তোমার বন্ধু,
করিতেছে ভব সিন্ধু
ওই দেখো তোমার বন্ধু,
করিতেছে ভব সিন্ধু
এক বিন্দু আশা তুমি করিও না আর..
হরি বলো, হরি বলো মন রে আমার,
হরি বলো, হরি বলো মন রে আমার।
গতি নেই, গতি নেই হরি নাম ছাড়া
কন্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা (x2)
ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে,
ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে
জ্বলিতেছে মানবের যত অহংকার..
হরি বল হরি বল মন রে আমার,
হরি বল হরি বল মন রে আমার।
আর কত কাল রবে এই ধরা–ধামে
মজলি না রে মন মধু হরি নামে (x2)
ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে,
ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে
হরি নামে ভোরে দাও,
গুরু নামে ভোরে দাও বিষয় সংসার
হরি বলো, হরি বলো মন রে আমার,
হরি বলো, হরি বলো মন রে আমার।
ছলো ছলো নয়নে হাঁসি মাখা বদনে,
ছল ছল নয়নে হাঁসি মাখা বদনে
আনন্দে কাননে মন,
আনন্দে কাননে মন চলো অনিবার..
হরি বলো হরি বলো মন রে আমার,
হরি বলো হরি বলো মন রে আমার।
বাউলসঙ্গীতঃ
ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে একটি বাউল সংগীত সাধারণত বাউলেরা যে সংগীত পরিবেশন করে তাকে বাউল গান বলে।
মন জানে আর কেউ জানে না একটি বাউল গান। বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরণের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে বাংলাদেশসহ সারা বিশ্বের নিকট। বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে।
![ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে [ Solo Solo Noyone Hasi Makha Bodone ] 1 YaifwwriN4BzRFCyqbslL4 ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে [ Solo Solo Noyone Hasi Makha Bodone ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)
বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন ভজনের গূঢ়তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমে। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য। বাউলের ভূখণ্ড তার দেহ, পথপ্রদর্শক তার গুরু, জীবনসঙ্গী নারী, সাধনপথ বলতে সুর, আর মন্ত্র বলতে একতারা। ভিক্ষা করেই তার জীবনযাপন।