তারিন জাহান বাংলাদেশের একজন অভিনেত্রী, মডেল এবং গায়িকা। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়িতে অভিনয়, নাচ এবং গল্প বলা প্রতিযােগিতায় প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে ছােট পর্দায় কাজ করতে শুরু করেন। তিনি অভিনয়ের জন্য ২০০৬, ২০০৭ এবং ২০১২ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
Table of Contents
প্রাথমিক জীবন
তারিন জাহান ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ “নতুন কুঁড়ি” তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ শুরু করেন। তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহ্-এর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। ছােট বেলায় গানের মিউজিক শুনলেই তিনি নাচতেন। আরাে ছিল মিমিক্রি করার অভ্যেস। নাচের প্রতি আগ্রহ দেখে মা তাহমিনা বেগম সাড়ে তিন বছরের তারিন কে ভর্তি করিয়ে দেন তপন দাস গুপ্তার কাছে।
১৯৮২ সালে তিনি নাচ শেখা শুরু করেন। ১৯৮৪ সালে তিনি প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করেন। এবং সেসম নামকরা কয়েকটি পত্রিকায় সে অনুষ্ঠানের ছবিও প্রকাশিত হয়। ধীরে ধীরে কুমিল্লার তিনি পরিচিতি পান। সরকারি বিভিন্ন অনুষ্ঠান হলেই ডাক পরতাে শিশু শিল্পী তারিনের। ছােট থেকেই তিনি বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে। যেহেতু মা তাহমিনা বেগম বকুল ছিলেন একজন সংস্কৃতিমনা সুর পিয়াসী। পাঁচ বােনের মধ্যেই তিনি ছিলেন সবার ছােট। সে জন্য সব বােনদের কাছে পেয়েছেন আদর এবং ভালবাসা। এবং সংস্কৃতিতে দক্ষ হয়ে উঠার সহযােগিতা পেয়েছেন।
কর্মজীবন
গায়িকা
তারিন জাহান ২০১১ সালের ঈদ উল আযহায় “আকাশ দেব কাকে” শিরোনামে প্রথম একক এলবাম বের করেন। সেখানে ১০ টি গান ছিল, যার মধ্যে ৪ টি দ্বৈত গান ছিল। এই দ্বৈতগান গুলো তিনি কলকাতার রাঘব চ্যাটার্জী ও রূপঙ্কর বাগচী এবং বাংলাদেশের ইবরার টিপু ও তপন চৌধুরীর সাথে গেয়েছিলেন।সে “স্বপ্ন গুলো জোনাক পোকার মতো” নাটকের শিরোনাম গান গেয়েছিলেন। তারিন ২০১১ সালে “আকাশ দেব কাকে” শিরােনামে প্রথম একক এলবান বের করেন।
সেখানে ১০ টি গানের মধ্যে ৪ টি দ্বৈত গান ছিল। এই গানগুলাে তিনি কলকাতার রাঘব চ্যাটার্জি ও রূপঙ্কও রাগচী এবং বাংলাদেশের ইবরার টিপু ও তপন চৌধুরীর সাথে গেয়েছিলেন। তারিন একটি নাটকে টাইটেল সংগীতও গেয়েছেন। এছাড়াও তিনি দুটি ভারতীয় বাংলা চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছিলেন। এছাড়াও বাংলাদেশী অভিনেত্রী শাবনুরের জন্যও কণ্ঠ দিয়েছেন তিনি। “তানা” নামে তারিন এবং বড় বােন তুহিনের একটি প্রযােজনা প্রতিষ্ঠান রয়েছে।
টেলিভিশন অভিনয়
তারিন জাহান অনেক নাটকে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলোঃ এইসব দিনরাত্রি, সংসপ্তক, ফুল বাগানের সাপ, কথা ছিল অন্যরকম, ইউ টার্ন, মায়া, হারানো আকাশ, রাজকন্যা, সবুজ ভেল্ভেট, অনুচ্ছেদ ৭১, অগ্নিবলাকা ইত্যাদি। এছাড়া তারিন বেশ কিছু টেলিফিল্মে অভিনয় করেছেন এবং কিছু টেলিভিশন প্রোগ্রামে উপস্থাপনা করেছেন।
চলচ্চিত্র
তারিন জাহান পিরীত রতন পিরীত ধন এবং কাজলের দিনরাত্রি সিনেমা দুইটিতে অভিনয় করেন। কাজলের দিনরাত্রি ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়।
উপস্থাপনা
- সূর আর আনন্দ
- গানে আলাপনে
পুরস্কার ও মনোনয়ন
- নতুন কুঁড়ি [অভিনয়, নৃত্য এবং গল্প বলা প্রথম]
- মেরিল-প্রথম আলো পুরস্কার [সেরা টিভি অভিনেত্রী ]
- আরটিভি স্টার অ্যাওয়ার্ড
