তাহসান রহমান খান । বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক

তাহসান রহমান খান বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। তিনি ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন।

 

প্রাথমিক জীবন

তাহসান রহমান খান অক্টোবর তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।

পেশাজীবন

তাহসান রহমান খান ইউনিলিভারে ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ২০১০ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাব-এ শিক্ষকতা করছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান।

 

সংগীতচর্চা

১৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি ও আরো কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান, স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব এ্যালবাম। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।বাংলামোটরে ‘কৃত্যদাসের আবাসে’ নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে।

ব্ল্যাক ব্যান্ড ত্যাগ

ব্ল্যাক ব্যান্ড ত্যাগ সম্পর্কে তাহসান রহমান খান বলেন,

” ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি।”

ব্যক্তিগত জীবন

তাহসান রহমান খানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

 

অ্যালবাম

একক

  • কথোপকথন
  • কৃত্যদাসের নির্বাণ (২৫ ডিসেম্বর ২০০৫)
  • ইচ্ছে (২৫ ডিসেম্বর ২০০৬)
  • নেই (২০০৭)
  • প্রত্যাবর্তন(ফেব্রুয়ারি ২০১১)
  • উদ্দ্যেশ্য নেই (২৩ জুলাই ২০১৪)
  • অভিমান আমার (১ সেপ্টেম্বর ২০১৭)

ব্ল্যাক ব্যান্ড

  • আমার পৃথিবী
  • উৎসবের পর

নাটক/টেলিফিল্ম গান-

কোথায় আছো- আমাদের গল্প, মেঘের পরে-মনফড়িং এর গল্প, প্রথম প্রেম- মনসুবা জংশন,কেন হঠাৎ এলে – নীলপরী নিলাঞ্জনা, আসমানী- নীলপরী নিলাঞ্জনা, কোন এক কথা বন্ধু- কথাবন্ধু মিথিলা, তাই তোমাকে- তাই তোমাকে,
সেই মেয়েটা- সেই মেয়েটা, ছিলে আমার- কথোপকথন, তোমার আমার- মিঃ এন্ড মিসেস, ভালোবাসার পংক্তিমালা- ভালোবাসার
পংক্তিমালা।

 

শীর্ষ সঙ্গীত-

  • ট্রাফিক সিগন্যাল
  • সংগীত আয়োজন-
  • ডানপিটে- মিনার,
  • আড়ি- মিনার,
  • আমিও যদি- সারওয়ার,
  • কিছু কথা- জন তপু,
  • অগোচরে- (চলচ্চিত্র/অ্যালবাম – থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার),
  • টু বি কন্টিনিউড

উপস্থাপনা:

  • লাক্স-চ্যানেল আই সুপারস্টার (২০০৫),ইউ গট দ্য
  • লুক, ভালোবাসার গল্প, ড্রপস অ্যান্ড বিটস,
  • ঈদ আনন্দে সুরের ছন্দে, হানিমুন, লাক্স
  • প্রেজেন্টস “দীপিকা আসছে ঢাকায়(২০১৫)

বিচারক:

  • লাক্স-চ্যানেল আই সুপারস্টার (২০১৪)

পুরস্কার

  • ১০ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস – পপুলার চয়েস বিভাগ/আধুনিক গান (গান – তুই চাইলে, অ্যালবাম – নিমন্ত্রণ)
  • মেরিল-প্রথম আলো পুরস্কার
  • আরটিভি স্টার অ্যাওয়ার্ড

Leave a Comment