দিশেহারা তুই গান লিরিক্স – শুভ্র দেব | Dishehara Tui Song Lyrics – Shuvro Dev

দিশেহারা তুই গান লিরিক্স। এই গানটি গেয়েছেন বিখ্যাত গায়ক ও সুরকার শুভ্র দেব।  শুভ্র দেব একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী। ২৬ আগস্ট, ১৯৬৬ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সাল থেকে গান করেন। শুভ্র দেবের জন্ম বাংলাদেশের সিলেটে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈবরসায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনের “নতুন কুঁড়ি” অনুষ্ঠানে গানের প্রতিযোগীতায় অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। শুভ্র দেব গত শতকের আশির দশকে তার কর্মজীবন শুরু করেন।

দিশেহারা তুই গান লিরিক্স – শুভ্র দেব [ Dishehara Tui Song Lyrics – Shuvro Dev ]

দিশেহারা তুই গান লিরিক্স [ বাংলা ]

দিশেহারা তুই আর আমি মিলে দুই
আমার নীলাকাশ ছিড়ে উড়ে গেলি তুই।

আমার বোকা অভিমান
তাসে হেরে যাওয়া দান
তোর পুরনো কাগজে
আমি মাথা গুজে শুই।

তুই আর একটু আনমনে থাক
উড়ে যাক তোর কবিতা মাখা চুল।
এ শহরের হাজারো
বোকা প্রেমিকেরা তোর
ভাল চায়, বলে তাই
উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়।
আমি অলস তাই পিছে পড়ে রই।

Dishehara Tui Song Lyrics [ English / Roman ]

Dishehara tui ar ami mile dui
Amar nil akash chire ure geli tui

amar boka oviman
tashe here jaoa dan
tor purono kagoje
ami matha guje shui

Tui r ektu anmone thak
Ure jak tor kobita makha chul
E shohore hajaro boka premikera tor
valo chay, bole tai
uponnasher bonna diye michil kore jay
ami olosh tai piche pore roi.

 

আধুনিক রোমান্টিক গান গেয়ে পরিচিতি পান। তার প্রকাশিত প্রথম সঙ্গীত অ্যালবাম ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। অ্যালবামটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়। এছাড়াও তিনি আরেকজন বাংলাদেশী গায়িকা শাকিলা জাফর ও ভারতীয় শিল্পী অলকা ইয়াগনিকের সাথে যৌথ গান গেয়েছেন। যে সমস্ত বাংলাদেশী শিল্পী এমটিভি’র তৈরী মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন, তিনি তাদের প্রথম দিকের একজন। তার টেলিছবি স্ত্রীর পত্র ২০০৩ সালে সেরা টেলিছবি হিসেবে ইউরো-বিনোদন বিচিত্রা পুরস্কার লাভ করে।

 

Leave a Comment