বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় লিরিক্স-[Bangabandhu Fire Ale Tomar Sopner Sadhin Banglai Lyrics]

বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় লিরিক্স-[Bangabandhu Fire Ale Tomar Sopner Sadhin Banglai Lyrics]

 

শেখ মুজিবুর রহমান (১৭ই মার্চ ১৯২০ – ১৫ই আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ভারত বিভাজন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব প্রদান করেন। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক স্বায়ত্তশাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশের “জাতির জনক” বা “জাতির পিতা” হিসেবে অভিহিত করা হয়।

 

 

কথা : মোঃ আবিদুর রহমান
সুর : সুধীন দাসগুপ্ত
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়
তাল : কাহারবা

 

বঙ্গবন্ধু ফিরে এলে 

বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়
তুমি আজ ঘরে ঘরে এতো খুশী তাই
কি ভালো তোমাকে বাসি আমরা
বলো কি করে বোঝাই ৷৷
এদেশেকে বলো তুমি বলো কেনো এতো ভালোবাসলে
সাত কোটি মানুষের হৃদয়ের এতো কাছে কেনো আসলে
এমন আপন আজ বাংলায় তুমি ছাড়া আর কেউ নেই
বলো কি করে বোঝাই ৷৷
সারাটা জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে
আর তব স্বপ্নের সুখী আজ বাংলার ছবি শুধু আঁকলে ?
তোমার নিজের সুখ সম্ভার কিছু আর দেখলে না তাই
বলো কি করে বোঝাই ৷৷
বঙ্গবন্ধু ফিরে এলেঃসন্ধ্যা মুখোপাধ্যায় জনপ্রিয়তা যখন তুঙ্গে, সেই সময়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য সহায়তা করতে দেখা গিয়েছিল প্রবাদপ্রতিম এই শিল্পীকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেমন গান রেকর্ড করে দিয়েছিলেন তিনি, আবার শেখ মুজিবুর রহমান পাকিস্তানি জেল থেকে ছাড়া পাওয়ার পরে তিনি গেয়েছিলেন ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়’ গানটি।

১৯৭২ সালে প্রখ্যাত সাংবাদিক ও গীতিকার আবিদুর রহমানের কথায় সংগীতজ্ঞ সুধীন দাশগুপ্তের সুরে এই ঐতিহাসিক গানটি সৃষ্টি হয়। সন্ধ্যার শত শত গান দুই বাংলার কোটি মানুষের মুখে মুখে ঘুরে ফিরলেও বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গানটি গেয়ে আজীবনের জন্য তিনি জায়গা করে নেন বাংলাদেশের হৃদয়ের মণিকোঠায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাইলফলক এ গানটি আজও বাজে বাংলাদেশের ঘরে ঘরে।

 

সেই ছোটবেলায় গীতশ্রী সম্মান পাওয়ার পর থেকে বহু সম্মান পেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেরা নারী প্লেব্যাক সিঙ্গার যেমন হয়েছেন, তেমনই ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছে বঙ্গ বিভূষণ সম্মান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুরোধেই একটি সরকারি অনুষ্ঠানে সন্ধ্যা মুখোপাধ্যায় বহু বছর পরে জনসমক্ষে গান গেয়েছিলেন।

অবশ্য ভারত সরকারের পদ্ম সম্মান কোনও দিন পান নি তিনি – এবছর যদিও তাকে পদ্মশ্রী দিতে চেয়েছিল ভারত সরকার, তবে তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

 

মঙ্গলবার সন্ধ্যায় চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায় :

বাংলা গানের জগতের কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মিসেস মুখোপাধ্যায় ২৭শে জানুয়ারি থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার কোভিড সংক্রমণ ধরা পড়ে, যদিও কোভিডমুক্ত হয়ে উঠেছিলেন তিনি।

এর পরে তার একটি অস্ত্রোপচারও হয়েছিল। তবে সোমবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

 

Leave a Comment