বেদনা মধুর লিরিক্স [ Bedona Modhur Lyrics ]
জগজিৎ সিং । Jagjit singh
জগজিৎ সিং (৮ ফেব্রুয়ারি, ১৯৪১–১০ অক্টোবর, ২০১১) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় গজল গায়ক, সুরস্রষ্টা, সংগীত পরিচালক, সমাজকর্মী ও শিল্পোদ্যোগী। তিনি “গজল-সম্রাট” নামে পরিচিত।
তার স্ত্রী চিত্রা সিংও একজন বিশিষ্ট ভারতীয় গজল গায়িকা। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে জগজিৎ এবং চিত্রা সিং ভারতীয় সংগীত জগতে প্রায় একই সঙ্গে খ্যাতনামা হয়ে ওঠেন।
তাদের দুজনকে আধুনিক গজল সংগীতের পথপ্রদর্শক মনে করা হয়। ভারতের ফিল্মি গানের ধারার বাইরে থেকেও তারা ছিলেন অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী। অর্থ (১৯৮২) ও সাথ সাথ ছবিতে ব্যবহৃত তাদের গাওয়া গজলের সংকলন এইচএমভি থেকে প্রকাশিত হয়; এটি ছিল তাদের সর্বাধিক বিক্রীত অ্যালবাম।
লতা মঙ্গেশকরের সঙ্গে তিনি প্রকাশ করেন সাজদা (১৯৯১) অ্যালবামটি। তিনি পাঞ্জাবি, হিন্দি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষাতেও গান গেয়েছিলেন।
২০০৩ সালে সংগীত ও সংস্কৃতি জগতে অবদানের জন্য তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করা হয়।
বেদনা মধুর লিরিক্স [ Bedona Modhur Lyrics ] । জগজিৎ সিং । Jagjit singh
বেদনা মধুর লিরিক্স
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
কুয়াশায় রাত হয় ভোর
কেটে যায় আঁধারের ঘোর,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
চোখের তারায় নামে স্বর্গ তুমি যদি চাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার,
যেদিন জেনেছে এই মন তুমি যে আমার
সেই থেকে যা পেয়েছে সে সবই যে তোমার।
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
যত ভুল ভেঙে গিয়ে তাই
দেখি ফুল যেদিকেই চাই,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও,
দুঃখ হয় প্রীতি অর্ঘ্য যদি দিয়ে যাও।
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও,
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও
মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও,
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও
বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।।
Bedona Modhur Lyrics
Bedona modhur hoye jay
tumi jodi chao…
Bedona modhur hoye jay
tumi jodi chao…
Mukher kotha hoy je gaan
tumi jodi gao…
Mukher kotha hoy je gaan
tumi jodi gao..
Bedona modhur hoye jay
tumi jodi chao…
Kuashay raat hoy bhor
Kete jaay andharer ghor…
Kuashay raat hoy bhor
Kete jaay andharer ghor…
Chokher taray naame sorgo
tumi jodi chao..
Chokher taray naame sorgo
tumi jodi chao…
Bedona modhur hoye jay
tumi jodi chao…
Jedin jeneche ei mon tumi je amar
Sei theke ja peyeche…
se sobi je tomar..
Jedin jeneche ei mon tumi je amar
Sei theke ja peyeche…
se sobi je tomar..
Bedona modhur hoye jay
tumi jodi chao…
Bedona modhur hoye jay
tumi jodi chao…।।
বেদনা মধুর লিরিক্স [ Bedona Modhur Lyrics ] । জগজিৎ সিং । Jagjit singh