বোঝেনা সে বোঝেনা লিরিক্স | bojhena se bojhe na | অরিজিৎ সিং
অরিজিৎ সিং (জন্মঃ ২৫ এপ্রিল ১৯৮৭) হলেন একজন বাঙালি নেপথ্য গায়ক। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন।
বোঝেনা সে বোঝেনা লিরিক্স
কন্ঠশিল্পীঃ অরিজিৎ সিং
বড় ইচ্ছে করছে ডাকতে,
তার গন্ধে মেখে থাকতে,
কেন সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়।
তাকে আটকে রাখার চেষ্টা,
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়।
বোঝেনা, সে বোঝেনা,
বোঝেনা, সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে,
তার অন্য অন্য ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়।
সব স্বপ্ন সত্যি হয় কার,
তবু দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায়।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা
আজ সব সত্যি মিথ্যে,
দিন বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়।
জানি স্বপ্ন সত্যি হয় না,
তবু মন মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায়
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তাম,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে।
জানি আবার আসবে কালকে,
নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে।
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা ..
বোঝেনা, বোঝেনা, বোঝেনা ..
bojhena se bojhe na english lyrics
Tar gondhey mekhe thakte
Keno sondhey sondhey naamle se palay
Take aatke rakhar chesta
aro bariye dicche teshta
Ami dariye dekchi seshta janlaay
Bojhena se bojhena,
Bojhena se bojhe na
Bojhena Shey Bojhena,
Bojhena She Bojhena
Bojhena, bojhena, bojhena
Paaye shpno shopno logney
Tar onno onno daaknam
Take nitto-notun jotney ke sajay
Sob swopno sotti hoy kar
Tobu dekhte dekhte kaatchi
ar haatchi jedike amar duchokh jaay
Eta golpo holeo parto
Pata ekta-aadhta portam
Khub lukiye banchiye rakhtam take
Jani abar asbe kalke niye palki palki bhabna
Pher chole jabe kore ekla amake
অরিজিৎ সিং:অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশকিছু হিট গান রয়েছে। সংগীত প্রোগ্রামার হিসেবে সংগীতের জগতে তিনি তার যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশকয়েকজন সংগীত পরিচালক যেমন মিথুন শর্মা,বিশাল-শেখর এবং প্রীতমের সহযোগী হিসেবে কাজ করেন। তাঁর বলিউডে প্রথম গান ছিল মিথুনের সঙ্গীত পরিচালনায় মার্ডার ২ মুভির পির মোহাবাত গানটি। গানটি সে সময় মোটামুটি ভালোই জনপ্রিয়তা পায়। তবে ২০১৩ সালে মুকেশ ভাট এর আশিকি ২ মুভিতে কয়েকটি গানে কন্ঠ দেয়ার পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
বিশেষ করে ঐ ছবিতে তুম হি হো গানটি গাওয়ার পর তিনি সকল সংগীতপ্রেমীদের আইকন হয়ে ওঠেন। এটা তাকে তারকাখ্যাতি এনে দেয়। গানটির জন্য তিনি ৫৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এ সেরা পুরুষ গায়কের পুরস্কার অর্জন করেন। ২০১৪ সালে তিনি জিৎ গাঙ্গুলীর সুুর ও কমপোজ করা মুসকুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। ২০১৬ সালে তিনি সুরাজ ডুবা হ্যায় গানের জন্য ও ২০১৭ সালে এ দিল হ্যায় মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি সংগীত জগতে নিজের এক আলাদা অবস্থান নিশ্চিত করেন।