মায়াবন বিহারিনী আমি নই লিরিক্স [ Mayabono-biharini ami noi lyrics ] । শ্রেয়া ঘোষাল
শ্রেয়া ঘোষাল (জন্ম: ১২ই মার্চ ১৯৮৪) হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।
ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছাপোষণ করেন এবং মাত্র চার বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। ছয় বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। ষোল বছর বয়সে তিনি জিটিভির সা রে গা মা পা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর মায়ের নজর কাড়েন।
এই প্রতিযোগিতা জয়ের পর ২০০২ সালে ভন্সালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠদানের মাধ্যমে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার বলিউডে অভিষেক ঘটে। এ চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার, এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার আরডি বর্মণ পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেন।
মায়াবন বিহারিনী আমি নই লিরিক্স [ Mayabono biharini ami noi lyrics ] । শ্রেয়া ঘোষাল
মায়াবন বিহারিনী লিরিক্স বাংলা :
মায়াবন বিহারিনী আমি নই
স্বপ্ন সন্চারিনী আমি নই
সন্ধ্যার মেঘমালা আমি নই
সুখো পরশণ প্রিয়া আমি নই।।
আমি শুধু গানে গানে
চেনা অচেনার টানে
ভেসে যাই ভাসাই প্রান মন
গান শুধু গানে ভরা এ জীবন।।
আকাশ কুসুম কেউ গাঁথে না
প্রেম বাহু পাসে কেউ বাঁধে না
কুন্জ বনেতে কেউ ডাকে না
গোপনে হৃদয়ে কেউ রাখে না।।
আমি শুধু তালে সুরে
গেঁয়ে যাই কাঁছে দূরে
ভেসে যাই……
ভাসাই প্রাণ মন
গান শুধু গানে ভরা এ জীবন।।
সন্ধ্যার মেঘমালা হতে চাই
গহন স্বপন বনে যেতে চাই
কারো চোখে সে ভাষাটি পেতে চাই
যে ভাষার পরে কোন ভাষা নেই
তখন অন্য গানে গভীর সে আহবানে
ভেসে যাব নিয়ে প্রাণ মন
তখন অন্য গানে এ জীবন….
মায়াবন বিহারিনী আমি নই।
স্বপ্ন সন্চারিনী আমি নই
Mayabono biharini ami noi lyrics in english :
Mayabono biharini ami noi
Shapano-soncharini ami noi
Sondhar meghomala ami noi
sukh-poroshon priya ami noi
Ami sudhu gaane gaane
Chena achenar taane
Bhese jai bhashai pranmon
Gaan sudhu gaane bhora e jibon|
Mayabono-biharini ami noi…
Akash khusum keu gathe na
Prem-bahu paashe keu badhe na;
kunjobone to keu daake na-
Gopone hridoye keu rakhe na|
Ami sudhu taale sure
Geye jai kache dure
Bhese jai
Bhashai pran mon,
Gaan sudhu gaane bhora e jibon|
Sondhar meghmala hote chai
Gahan shapan bone jete chai
karo chokhe se bhasati pete chai
Je bhasar pore kono bhasa nei|
Takhan onno gaane gobhir se ahbbane
Bhese jaabo niye pran mon
Takhan onno gaane e jibon|
Mayabono-biharini ami noi
Shapano-soncharini ami noi