মা গানের লিরিক্স [ Maa gaaner lyrics ] | জেমস

মা গানের লিরিক্স [ Maa gaaner lyrics ] | জেমস

মা গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক জেমস। ফারুক মহফুজ আনাম (মঞ্চ নাম জেমস হিসাবেই সবচেয়ে বেশি জনপ্রিয়) হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক-গীতিকার, গিটারিস্ট, সুরকার ও এবং একজন বলিউড নেপথ্য গায়ক।

গীতিকারঃ প্রিন্স মাহমুদ

সুরকারঃ জেমস 

 প্রথম রেকর্ডের কন্থশিল্পীঃ জেমস 

মা গানের লিরিক্স [ Maa gaaner lyrics ] | জেমস

 

 

মা লিরিক্স : 

দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ

কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন

হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো

জন্মান্তরের বাঁধন কোথা হারালো ?

সবাই বলে  আকাশে লুকিয়ে আছে,

খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র-মাঝে

রাতের-তারা আমায় কি তুই বলতে পারিস

কোথায় আছে কেমন আছে-মা ?

ওরে-তারারাতের তারা

মা-কে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

মা-য়ের কোলে শুয়ে হারানো সে সুখ

অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ

অনেক ঋণের জালে মা-গো বেঁধেছিলে তাই

বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই

সবাই বলে  আকাশে লুকিয়ে আছে,

খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে

রাতের-তারা আমায় কি তুই বলতে পারিস

কোথায় আছে কেমন আছে-মা ?

ওরে-তারারাতের-তারা

মা-কে জানিয়ে দিস

অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না

জেমসঃ

তিনি রক ব্যান্ড “ফিলিংস” (বর্তমানে নগর বাউল হিসাবে পরিচিত) এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। জেমস নওগাঁয় জন্মগ্রহণ করেন, এবং বেড়ে উঠেন চট্টগ্রাম শহরে।

জেমসের জন্ম নওগাঁয় তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়।

চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহী ফানটিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরত্ব দেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 মা গানের লিরিক্স [ Maa gaaner lyrics ] | জেমস
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাংলা ব্যান্ড সঙ্গীতে কাজ করার কারণে পশ্চিম বঙ্গেও খুব জনপ্রিয় ছিলেন জেমস। সেই সূত্রে ২০০৪ সালে বাঙালি সঙ্গীত পরিচালক প্রিতমের সাথে মিলিত হন তিনি। ২০০৫ সালে বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া “ভিগি ভিগি” গানটি ব্যপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল।।২০০৬ সালে তিনি ও লামহে নামক চলচ্চিত্রে “চল চলে” গানে কন্ঠ্য দেন। ২০০৭ সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন।

চলচ্চিত্রে তার গাওয়া গান দুইটি হল রিশতে এবং আলবিদা (রিপ্রাইস)। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক চলচ্চিত্রে। তার গাওয়া বেবাসি গানটি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে২০০০ সালের প্রথম দিকে জেমস পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন। এটিই ছিল তার কাজ করা প্রথম বিজ্ঞাপন চিত্র। এই বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গে প্রচার করা হয়।

এরপর তিনি ২০১১ সালে এনার্জি ড্রিংক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। বলিউড চলচ্চিত্র লাইফ ইন এ মেট্রোর কিছু অংশে জেমসকে দেখা যায়। যেখানে তিনি একটি ব্যান্ডের সদস্য চরিত্র কিছু অভিনয় করেন।

২০১৩ সালে ওয়ার্নিং চলচ্চিত্রের বেবাসি গানের ভিডিও চিত্রেও কাজ করেন জেমস। সেখানে তিনি নিজের গাওয়া গানের সাথে ঠোঁট মিলিয়েছেন।জেমস গাজী আহমেদ শুভ্রর সাথে রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রডাকশন হাউস পরিচালনা করেন। এই প্রডাকশন হাউস ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও বিজ্ঞাপন চিত্র তৈরি করে। রেড ডট এন্টারটেইনমেন্ট প্রচুর রিয়ালিটি শো প্রযোজনা করেছে।

এর মধ্যে দ্য রকস্টার ২, লাক্স চ্যানেল-আই সুপারস্টার, কে হতে চায় কোটিপতি উল্লেখযোগ্য। এছাড়া রেড ডট টেলিভিশন বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করে।

Leave a Comment