মুক্তির মন্দির সোপান তলে লিরিক্স | muktir mondir sopan tole lyrics | কৃষ্ণচন্দ্র দে | মোহিনী চৌধুরী
কৃষ্ণচন্দ্র দে ছিলেন বাংলা সঙ্গীতের একজন আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তি কণ্ঠশিল্পী, সিনেমা ও থিয়েটার অভিনেতা, থিয়েটার প্রযোজক, সঙ্গীত পরিচালক ও দক্ষ সংগীত শিক্ষক। তিনি মুম্বইয়ের সঙ্গীতজগতে সঙ্গীতাচার্য ‘কে.সি.দে’ নামেও সুপরিচিত।
কৃষ্ণচন্দ্রের জন্ম বৃটিশ ভারতে কলকাতার সিমলে পাড়ার মদন ঘোষ লেনে এক মধ্যবিত্ত পরিবারে ১৮৯৩ খ্রিস্টাব্দের ২৪ অগস্ট। জন্মাষ্টমীতে জন্ম বলেই তার নামকরণ হয়েছিল কৃষ্ণচন্দ্র। তবে ডাকনাম ছিল বাবু। তার পিতা শিবচন্দ্র দে এবং মাতা রত্নমালা দেবী। কৃষ্ণচন্দ্র চোদ্দ বৎসর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু দৃষ্টিশক্তি হারিয়ে যেন অন্তর্দৃষ্টিতে পেলেন সুরসাধনার প্রতি এক ঐশ্বরিক আকর্ষণ। তার মাও লক্ষ্য করেছিলেন ছেলের সঙ্গীতের প্রতি আগ্রহ। তাই মায়ের উৎসাহেই শুরু হল তার সঙ্গীতচর্চা।
মোহিনী চৌধুরী তার জন্ম অধুনা বাংলাদেশেরফরিদপুর জেলার কোটালিপাড়ায়। পিতা মতিলাল চৌধুরী ইংরেজ আমলে সরকারি ডাক বিভাগে কাজ নিয়ে দীর্ঘদিন মেসোপটেমিয়ায় ছিলেন; মাতা গোলাপকামিনীদেবী।
১৯৪৩ খৃষ্টাব্দ থেকে গ্রামোফোন রেডিও সিনেমার গীতিকার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ‘রাজকুমারী ওলো, নয়নপাতা খোলো,সোনার টিয়া ডাকছে গাছে ওই বুঝি ভোর হল’ মোহিনী চৌধুরীর প্রথম গানের রেকর্ড। গানটি গাইলেন কুসুম গোস্বামী কমল দাশগুপ্তর সুরে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ‘অভিনয় নয়’ ছায়াছবিতে প্রথম গান লেখার সুযোগ পেলে তার সুনাম ছড়িয়ে পড়ে।
মুক্তির মন্দির সোপান তলে লিরিক্স
কন্ঠশিল্পীঃ কৃষ্ণচন্দ্র দে
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা,
তারা কি ফিরিবে আজ
তারা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
আজি রক্ত কমলে গাঁথা..
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
muktir mondir sopan tole lyrics in english
Koto praan holo bolidaan
Lekha ache ashrujole
Koto biplobi bondhur rokte ranga
Bondishalar oi shikol vanga
Tara ki firibe aaj suprabhate
Joto tarun arun geche ostachole
Muktiro Mondiro Sopantole
Koto pran holo bolidan
Lekha ache oshrujole