যে কটা দিন লিরিক্স [ Je Kawta Din Lyrics ]
অনুপম রায় । Anupam Roy
অনুপম রায় (ইংরেজি: Anupam Roy) কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলা ভাষার সমসাময়িক গায়ক, গীতিকার এবং সুরকার। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে।
২০১৫ সালে “পিকু” সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য “ফিল্ম ফেয়ার এওয়ার্ড” পান।
তিনি তুমি যাকে ভালোবাসো গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অনুপম রায় গানের সবকাজ নিজেই করেন। তার অধিকাংশ গানের ক্ষেত্রেই তিনি নিজেই গান লেখেন, সুর করেন এবং গান গান। অটোগ্রাফ চলচিত্রে তার গান “আমাকে আমার মতো থাকতে দাও” কে বাংলা ভাষার সেরা গানগুলোর একটি হিসেবে ধরা হয়।
এরপরে চলো পাল্টাই সিনেমায় তার বাড়িয়ে দাও সহ বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায়। তবে তার জনপ্রিয়তার বৃহঃস্পতি শুরু হয় বাইশে শ্রাবণ চলচিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রের প্রত্যেকটি গান সুপারহিট হয়।
বিশেষ করে রূপঙ্কর বাগচি ও শ্রেয়া ঘোষালের গাওয়া “গভীরে যাও” বছরের সেরা গান নির্বাচিত হয়। তবে জুড়িদের ভোটে সেরা গান নির্বাচিত হয় অনুপমের গাওয়া একবার বল ।
যে কটা দিন লিরিক্স [ Je Kawta Din Lyrics ] । অনুপম রায় । Anupam Roy
যে কটা দিন লিরিক্স
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
চিন্তার অনুপ্রবেশ রেজার ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউই শিরোনামে নেই।
যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।
Je Kawta Din Lyrics
Je kota din tumi chile pase
ketechila naukar pale chokh rekhe,
je kota din tumi chile pase
ketechilo naukara pale chokh rekhe,
amar chokhe thonte gale tumi lege chile..
amar chokhe thonte gale tumi lege chile.
jetuku rod chila lukano megha
bunechilam tomar sale bhalobasa,
amar angul hate kandhe tumi lege chile..
amar angul hate kandhe tumi lege chile.
Chintar anuprabesh rejar bledera dhare
bindu bindu mese sindhu srote bare,
mather prante je loka ekala bansira sure
sakal bikel dake emani bhabaghure,
sthaniya sambade tai keui sironame nei.
jebhabe nihsabde pheleche pa
rupaker sahayje arao dure cale gele.
amar alasa jochanate tumi legechile..
amar alasa jochanate tumi legechile.
je kata dina tumi chile pase
ketechil naukar pale chokh rekhe,
amar chokhe thonte gale tumi lege chile..
amar chokhe thonte gale tumi lege chile.
amar angul hate kandhe tumi lege chile..
amar angul hate kandhe tumi lege chile.
যে কটা দিন লিরিক্স [ Je Kawta Din Lyrics ] । অনুপম রায় । Anupam Roy