যে জন প্রেমের ভাব জানে না (1981) [Je jon premer vab jane na] | রুনা লায়লা

যে জন প্রেমের ভাব জানে না (1981) [Je jon premer vab jane na] | রুনা লায়লা

যে জন প্রেমের ভাব জানে না” গানটি লিখেছেন লালন শাহ্‌ এবং গেয়েছেন বাংলাদেশ এর খ্যাতনামা সংগীতশিল্পী রুনা লায়লা । রুনা লায়লা বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। এছাড়াও বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে।

যে জন প্রেমের ভাব জানে না (1981) [Je jon premer vab jane na] | রুনা লায়লা

গীতিকারঃ লালন শাহ্‌

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ রুনা লায়লা 

যে যন প্রেমের ভাব জানে না লিরিক্স :

যে জন প্রেমের ভাব যানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা,
সে যন সোনা চেনেনা।

যে জন প্রেমের ভাব যানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা,
সে যন সোনা চেনেনা,
সে যন সোনা চেনেনা।

কুটা কাটায় মানিক পাইল রে,
কুটা কাটায় মানিক পাইল রে
অতল পানিত ফেলিয়া দিল রে
সাত রাজার ধন মানিক হারাইয়া

ও হায়,
সাত রাজার ধন মানিক হারাইয়া
কুটা কাঁটায় মন যে মানেনা
সে জন মানিক চেনেনা।

যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা,
সে যন সোনা চেনেনা।

পিঁপড়ে বোঝে চিনির দাম,
পিঁপড়ে বোঝে চিনির দাম
ও বানিয়া চেনে সোনা
মাটির প্রেমের মূল্য কে যানে,
ও হায় মাটির প্রেমের মূল্য কে যানে,
ধরায় আছে কয়জনা,
ধরায় আছে কয়জনা
যে জন সোনা চেনে না।

যে জন প্রেমের ভাব জানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা
খাটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা
সে যন সোনা চেনে না,
খাটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা
সে যন সোনা চেনে না,
সে যন সোনা চেনেনা..

লালন শাহঃ

লালন  ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে । লালন  ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন ।

লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত ২৮৮টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে “লালন ফকির” হিসাবে আখ্যায়িত করেছেন। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায় লালন ১৭৭৪ খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো কোনো লালন গবেষক মনে করেন, লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 যে জন প্রেমের ভাব জানে না (1981) [Je jon premer vab jane na] | রুনা লায়লা
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

১৮৯০ সালের ১৭ই অক্টোবর লালন ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালির ছেউড়িয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন । 

রুনা লায়লাঃ

১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে “উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা” গান দিয়ে সংগীতাঙ্গনে আলোচনায় আসেন। ১৯৬০-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সালে তিনি জিয়া মহিউদ্দিন শো-তে গান পরিবেশন করতেন এবং ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন।

রুনা লায়লা এবং লতা মঙ্গেশকর

দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন। এক সে বাড়কার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সংগীত পরিচালক কল্যাণজি-আনন্দজির সাথে প্রথম কাজ করেন। এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। তিনি “ও মেরা বাবু চেল চাবিলা” ও “দামা দম মাস্ত কালান্দার” গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

 

 

 

Leave a Comment