যে রুপ লইয়া বড়াই করো [ Je Rup Loiya Borai Koro ]

“যে রুপ লইয়া বড়াই করো” গানটি লিখেছন এবং সুর করেছেন বাংলাদেশী গীতিকার ও সুরকার জাহাঙ্গীর রানা । বাংলাদেশে গীতিকার হিসেবে তিনি সুপরিচিত ।

যে রুপ লইয়া বড়াই করো [ Je Rup Loiya Borai Koro ]

গীতিকারঃ জাহাঙ্গীর রানা

সুরকারঃ জাহাঙ্গীর রানা

যে রুপ লইয়া বড়াই করো [ Je Rup Loiya Borai Koro ]

যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান
সে রূপ হয়তো নাই আমার
সুন্দরের অহংকার একদিন
ভাঙবে রে তোমার
জানি সুন্দরের অহংকার একদিন
ভাঙবে রে তোমার ||
রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো
মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো
একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান
সার হইবে চোখে আন্ধার ||
সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন
বড়ো দেরি হইলো আমার বুঝিলাম যখন
আমারে আঘাত করিয়া রে বেঈমান
কত সুখী হইবে আর ||
শেষ কথাটা বলিয়া যাই শুনো রে বেঈমান
সর্ব কুল হারাইয়া একদিন হইবে অপমান
জাহাঙ্গীর রানা কয় বেঈমান রে বেঈমান
কাঁদবে একদিন বেশুমার ||

জাহাঙ্গীর রানাঃ

যে রুপ লইয়া বড়াই করো গানের গীতিকার জাহাঙ্গীর রানা একজন কবি এবং চ্যানেল এস, লন্ডন, যুক্তরাজ্যের টেলিভিশন উপস্থাপক। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যে একজন গীতিকার হিসেবে বাংলা সঙ্গীতপ্রেমীদের কাছে সুপরিচিত। তার লেখা ও সুর করা একটি মৌলিক গান “হিয়া” অনলাইনে ২৫ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

তিনি তার যাত্রা শুরু করেন ১৯৮৪ সালে । তার লেখা প্রথম গান ছিল “আরতী” । তার মা সঙ্গীত নিয়ে হাল্কা চর্চা করলেও বেশি দূড় যাওয়া হয়নি ধর্মীয় কারনে । তিনি নজরুল সঙ্গীত তার মা এর কাছ থেকে শিখা শুরু করেন ।

Leave a Comment