রবে না এ ধন লিরিক্স | Robe na a dhon lyrics | অবিনাশ বাউল। লালন শাহ

রবে না এ ধন লিরিক্স | Robe na a dhon lyrics, এটি একটি লালন সঙ্গীত।

 

রবে না এ ধন লিরিক্স | Robe na a dhon lyrics | অবিনাশ বাউল। লালন শাহ

 

রবে না এ ধন লিরিক্স:

মন আমার গেল জানা ।
কারো রবে না এ ধন জীবন যৌবন
… তবেরে কেন এত বাসনা;
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । ।

যে করল কালার চরণের আশা
জানোনারে মন তার কী দুর্দশা
ভক্তবলী রাজা ছিল, সর্বস্ব ধন নিল
বামুনরুপে প্রভু করে ছলনা। ।

প্রহ্লাদ চরিত্র দেখ চিত্রধামে
কত কষ্ট হল সেই কৃষ্ণনামে
তারে অগ্নিতে জ্বালালো জলে ডুবাইল
তবু না ছাড়িল শ্রীরূপসাধনা । ।

কর্ণরাজা ভবে বড় দাতা ছিল
অতিথিরূপে তার সবংশ নাশিল
তবু কর্ণ অনুরাগী, না হইল দুখী
অতিথির মন করল সান্ত্বনা । ।

রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে
শক্তিশেল হানিল তার বক্ষস্হলে
তবু রামচন্দ্রের প্রতি, লক্ষণ না ভুলিল ভক্তি
লালন বলে কর এ বিবেচনা ।

 

YaifwwriN4BzRFCyqbslL4 রবে না এ ধন লিরিক্স | Robe na a dhon lyrics | অবিনাশ বাউল। লালন শাহ
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Robe na a dhon lyrics in English:

mon amar gelo jana.
karo robe na e dhon jibon joubon
tober keno eto bashona;
ekbar soburer deshe boy dekhi dom koshe
uthis nare veshe peye jontrona||

je korlo kalar choroner asha
janonare mon tar ki durdosha
voktoboli raja shilo, srobossho dhon nilo
bamun rupe provu kore sholona||

prohlad choritro dekho chitrodhame
koto koshto holo sei krishno name
tare ognite jalalo jole dubailo
tobu na sharilo srirup sadhona||

korno raja vobe boro data shilo
otithi rupe tar sobongsho nashilo
tobu korno onuragi, na hoilo dukhi
otithir mon korlo santona||

ramer vokto lokkhon shilo sorbokale
soktishel hanilo tar bokkhosthole
tobu ram chondrer proti, lokkhon na vulilo vokti
lalon bole koro e bibechona..

 

লালন:

লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।

লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।[৬] তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।

Leave a Comment