শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই | প্রিতম আহমেদ

ভালো আছি ভালো থেকো গানটির কথা,সুর,সঙ্গীত ও শিল্পী: প্রীতম আহমেদ। গানটি কষ্টের গান হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে। ইতোমধ্যে অনেক তরুণ তরুণী খালি গলায় বা ইন্ট্রুমেন্টের সাথে গানটির কাভার করে অনলাইনে প্রকাশ করেছে।

শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই

শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই,
শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই
আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকেই,
আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকেই
এখন আমি হাসতে জানি..
এখন আমি হাসতে জানি বাঁচতে শিখি রোজ
চাওনা তুমি তাইতো নেইনা তোমার খবর খোঁজ
তবু আমার কথা পড়লে মনে..
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো,
জান তুমিও ভালো থেকো।

তোমার আমার প্রেমে ছিলো তুমুল বোঝাবুঝি
আজো মাঝরাতে স্মৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি,
ভালোবাসার উষ্ণতাটা..
ভালোবাসার উষ্ণতাটা আগুন হয়ে গেলো
তুমি আমি দুজন মিলেই হলাম এলোমেলো
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো,
জান তুমিও ভালো থেকো ..

এক জীবনের ভালোবাসা দিয়ে গেলো ফাঁকি
উড়ে গেছে খুব আদরের পোষ মানানো পাখি,
হয়তো বেশি চেয়েছি বলেই..
হয়তো বেশি চেয়েছি বলেই সব হারিয়ে গেলো
তুমি আমি দুজন মিলেই হোলাম এলোমেলো
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো
জান তুমিও ভালো থেকো ..

শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নেই
আমিও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকেই
এখন আমি হাসতে জানি..
এখন আমি হাসতে জানি বাঁচতে শিখি রোজ
চাওনা তুমি তাইতো নেইনা তোমার খবর খোঁজ
তবু আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো
আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো,
জান তুমিও ভালো থেকো।

 

Leave a Comment