সরল মনে কতই দুঃখ দিলে [ Shorol Mone Kotoi Dukkho Dile ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ মহিতোষ কুমার মণ্ডল [Mahitosh Kumar Mandal]
সরল মনে কতই দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই -দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই -দুঃখ দিলে
আমি দুঃখ পাইয়া
তোর লাগিয়া রে দুঃখ পাইয়া
তোর লাগিয়া বুক ভাসাই নয়ন জলে
সরল মনে কতই -দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই -দুঃখ দিলে….!!!
সহেনা সহেনা জ্বালা…………আমি
না করলে প্রেম থাকতাম ভালাগো
হায়রে সহেনা সহেনা জ্বালা… আমি
না করলে প্রেম থাকতাম ভালাগো
আমার দুই নয়নে
নদী নালা রে দুই নয়নে নদী নালা
তুই বন্ধুয়া বসাইলে
সরল মনে কতই দুখ দিলে
হায়রে সরল মনে কতই -দুঃখ দিলে
আমি দুঃখ পাইয়া
তোর লাগিয়া রে দুঃখ পাইয়া
তোর লাগিয়া বুক ভাসাই নয়ন জলে
সরল মনে কতই দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই দুঃখ দিলে!!
বিশ্বাস করে তুই বন্ধুরে………….আমি
সব দিয়াছি নদীর পাড়ে রে…..
বিশ্বাস করে তুই বন্ধুরে….আমি
সব দিয়াছি নদীর পাড়ে রে…
বলেছিলে তুই আমারে
বলেছিলে তুই আমারে
ভুলতামনা জীবন গেলে
সরল মনে কতই দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই দুঃখ দিলে
আমি দুঃখ পাইয়া
তোর লাগিয়া রে দুঃখ পাইয়া
তোর লাগিয়া বুক ভাসাই নয়ন জলে
সরল মনে কতই দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই দুঃখ দিলে!!
থাক রে বন্ধু থাকরে সুখে…….
দুঃখ দিয়া আমার বুকে রে
থাকরে বন্ধু থাকরে সুখে,,
দুঃখ দিয়া আমার বুকে রে
মিরাজ আলীর মরন কালে
মিরাজ আলীর মরন কালে
আসিও সংবাদ পাইলে!!!
সরল মনে কতই -দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই -দুঃখ দিলে
আমি দুঃখ পাইয়া
তোর লাগিয়া রে দুঃখ পাইয়া
তোর লাগিয়া বুক ভাসাই নয়ন জলে
সরল মনে কতই -দুঃখ দিলে
হায়রে সরল মনে কতই -দুঃখ দিলে!!
বারী ছিদ্দিকী :
বারী সিদ্দিকী (১৫ নভেম্বর ১৯৫৪ – ২৪ নভেম্বর ২০১৭) বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওগো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
![সরল মনে কতই দুঃখ দিলে [ Shorol Mone Kotoi Dukkho Dile ] 3 বারী সিদ্দিকী 1 সরল মনে কতই দুঃখ দিলে [ Shorol Mone Kotoi Dukkho Dile ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/05/বারী-সিদ্দিকী-1-300x169.png)
সরল মনে কতই দুঃখ দিলে [ Shorol Mone Kotoi Dukkho Dile ] নিয়ে কভার ঃ
![সরল মনে কতই দুঃখ দিলে [ Shorol Mone Kotoi Dukkho Dile ] 1 সরল মনে কতই দুঃখ দিলে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/সরল-মনে-কতই-দুঃখ-দিলে.webp)
![সরল মনে কতই দুঃখ দিলে [ Shorol Mone Kotoi Dukkho Dile ] 2 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)