হয় যদি বদনাম লিরিক্স [ Hoy Jodi Bodnam Lyrics ]
জাফর ইকবাল । Zafar Iqbal
রিমিক্সঃ পান্থ কানাই
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
ছায়াছবিঃ বদনাম
গাজী মাজহারুল আনোয়ার (জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৪৩) একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার।
স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।
গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।
২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন।
পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য।
১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।
হয় যদি বদনাম লিরিক্স [ Hoy Jodi Bodnam Lyrics ] । জাফর ইকবাল । Zafar Iqbal
হয় যদি বদনাম লিরিক্স
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার।।
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ।।
বকুল শুকালো সুবাশ হারালো
আর কিছু বাকি নেই হারাবার।
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
দুখের আগুনে পুড়ে গেছে অন্তর
ঝরে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর।।
এখন মরণ এলে
কাছে ডেকে নিলে
ছুটে যাব ভেংগে পারাবার।
হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
Hoy Jodi Bodnam Lyrics
Hoy jodi bodnam
hok aro, ami to ekhon ar noi karo.
ondho golir ei je adhar
bondhu holo aj amar||
Hoy jodi bodnam
hok aro, ami to ekhon ar noi karo.
Jibon vore shilo sudhu hashi sudhu gan
kotha je haralo
kede kede bole pran||
bokul shukalo subash haralo
ar kishu baki nei harabar.
Hoy jodi bodnam
hok aro, ami to ekhon ar noi karo.
Dukher agune pure geshe ontor
jhore venge geshe
baluchore badha ghor||
ekhon moron ele
kashe deke nile
shute jabo venge parabar.
Hoy jodi bodnam
hok aro, ami to ekhon ar noi karo.
হয় যদি বদনাম লিরিক্স [ Hoy Jodi Bodnam Lyrics ] । জাফর ইকবাল । Zafar Iqbal