চুট্‌কলা গান [ Cutkala Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত

চুট্‌কলা গান নিয়ে আজকের আলোচনা। জৌনপুরের সুলতান হুসেন শাহ শর্কি আবিষ্কৃত বিশেষ ধারার গীতরীতিকে বলা হয় ‘চুট্‌কলা’। জৌনপুরে ব্যাপক প্রচলিত এই গানে দুটি কলি থাকে । চুট্‌কলা গানের কলিতে পদের শেষে মিল থাকে না এবং তাল ছাড়া গাওয়া হয় । দুটি কলির দ্বিতীয়টি সম্পূর্ণই কবিতার মতো করে সাজানো থাকে।

চুট্‌কলা গানের প্রথম কলিতেই যাবতীয় অনুষ্ঠান সম্পাদিত হয়। স্থানীয়ভাবে জনপ্রিয় গান চুট্‌কলার বিষয়বস্ত্র হচ্ছে প্রেম ও বিরহ। চুট্‌কলা গান যখন যুদ্ধ সম্পর্কে রচিত হয় তখন তাকে বলে ‘সাদরা চুট্‌কলা’।

 

Leave a Comment