যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

“যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ (তবুও তুমি আমার)” গানটি বাংলা আধুনিক গানের একটি মধুর প্রেমিক অনুভূতির প্রকাশ। গানটি গেয়েছেন মান্না দে, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার নীতা সেন।

 

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়

তবুও তুমি আমার

যদি নায়েগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলেও যায়

তবুও তুমি আমার

যদি প্রশান্ত মহাসাগরে এক ফোটা জল আর নাও থাকে

যদি গঙ্গা ভোলগা হোয়াংহো নিজেদের শুকিয়েও রাখে

যদি ভিসুভিয়াস ফুজিয়ামা একদিন

জ্বলতে জ্বলতে জ্বলেও যায়

তবুও তুমি আমার

 

যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাঁধে

যদি নিভেও যায় কোন দিন যতটুকু আলো আছে

ঐ সুর্য আর চাঁদে

যদি সাইবেরিয়ার তুষারে কখোনে সবুজ ফসল ফলেও যায়

তবুও তুমি আমার

Tags :

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।