নিশা লাগিল রে লিরিক্স [ Nisha Lagilo Re Lyrics ] – “নিশা লাগিলো রে” গানটি গেয়েছেন এবং গানের কথা লিখেছেন হাসন রাজা।
নিশা লাগিল রে লিরিক্স
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে।
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ,
ছটফট করে হাসন দেখিয়া চাঁদ মুখ
হাসন জানের রূপ দেখিয়া,
হাসন জানের রূপ দেখিয়া জনমের গেলো দুঃখ।
লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
হাসন জানের রূপটা দেখি
ফাল দি ফাল দি উঠে,
চিরাবারা হাসন রাজা,
চিরাবারা হাসন রাজা,
বুকের মাঝে ফুটে।
লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে,
নিশা লাগিলো রে, নিশা লাগিলো রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলো রে।
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে
হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে।
নিশা লাগিল রে, নিশা লাগিল রে,
বাঁকা দু’নয়নে নিশা লাগিলে রে।
Nisha Lagilo Re Lyrics
Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.
hason raja piyarir preme mojilo re
hason raja piyarir preme mojilo re.
Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.
Chotfot kore hason dekhiya chand mukh
Chotfot kore hason dekhiya chand mukh
Hason janer rup dekhiya
Hason janer rup dekhiya jonomer gelo dukkho.
Lagilo re,
Baka du noyone nesha lagilo re.
Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.
Hasan janer rup ta dekhi
Fal di fal di uthe,
Chirabara hasan raja.
Chirabara hasan raja.
Buker majhe fute
Lagilo re,
Baka du noyone nesha lagilo re.
Nisha lagilo re, Nisha lagilo re,
Baka du noyone nesha lagilo re.
hasan raja piyarir preme mojilo re
hasan raja piyarir preme mojilo re.
Nisa lagilo re, nisa lagilo re,
Baka du noyone nesha lagilo re.
হাসন রাজা [ Hason Raja ] কে নিয়ে বিস্তারিত ঃ
অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (ছদ্মনাম) (২১ ডিসেম্বর ১৮৫৪ – ৬ ডিসেম্বর ১৯২২; ৭ পৌষ ১২৬১ – ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ) ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা। মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ।
এর পাশাপাশি নাম করতে হয় ইবরাহীম তশ্না দুদ্দু শাহ্, পাঞ্জ শাহ্, পাগলা কানাই, রাধারমণ দত্ত, আরকুম শাহ্, শিতালং শাহ, জালাল খাঁ এবং আরো অনেকে। তবে দর্শনচেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।
হাছন রাজার জন্ম ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর (৭ পৌষ ১২৬১) সেকালের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণছিরি (লক্ষণশ্রী) পরগণার তেঘরিয়া গ্রামে। হাছন রাজা জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার খালাতো ভাই আমির বখ্শ চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরমত জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন।
হুরমত বিবির গর্ভেই হাছন রাজার জন্ম। হাছনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বৈমাত্রেয় ভাই দেওয়ান ওবেদুর রাজার পরামর্শ মত তারই নামের আকারে তার নামকরণ করেন অহিদুর রাজা।