কালো জলে কুচলা তলে লিরিক্স | kalo jole kuchla tole | Jhu-mur
কালো জল কুচলা তোলে বাংলা ঝুমুর গানটি গেয়েছেন তন্ময় কর, আলাদিন ব্যান্ডের ক্যামেলিয়া, পৌশালি ব্যানার্জী, পারাপার ব্যান্ডের আশিম এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে। ডান্স টিউব ম্যানিয়া থেকে অর্পিতা চ্যাটার্জি এবং রিয়া দ্বারা কালো জলে কুচলা তোলে ডান্স কভার এবং ঝুমুর গানের ডান্স স্টেপ পারফরমেন্স.
কালো জলে কুচলা তলে লিরিক্স
গীতিকারঃ জুমুর
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷
মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷
কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷
kalo jole kuchla tole english lyrics
Aaj sarana kal sarana pai je doroshon
Lodidhare chase bodhu michai koro ash
Jhirihiri baka lodi boiche baromash