বিন্দু আমি লিরিক্স [ Bindu Ami Lyrics ] – তাহসান [ Tahsan ]

শিরোনামঃ বিন্দু আমি লিরিক্স [ Bindu Ami Lyrics ]

গানের নাম: বিন্দু আমি [ Bindu Ami  ]

কথা ও সুরঃ তাহসান [ Tahsan ]

বিন্দু আমি লিরিক্স

এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই

এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই

শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে

রবো সারাটি জীবন তোমায় নিয়ে

কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি

প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি

কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে

কড়া নেড়েছি তোমার হাতের ঘরে

কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়

প্রেম তুমি কোথায়?

বিন্দু আমি, তুমি আমায় ঘিরে

বৃত্তের ভেতর শুধু তুমি আছো

মাতাল আমি তোমার প্রেমে

তাই অর্থহীন সবই যে প্রেম লাগে

বিন্দু আমি, তুমি আমায় ঘিরে

বৃত্তের ভেতর শুধু তুমি আছো

মাতাল আমি তোমার প্রেমে

তাই অর্থহীন সবই যে প্রেম লাগে

প্রেম নিয়ে কতশত কবি কত কাব্য করলো

বৃথাই জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু ঘুম পাড়ালো

ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন

প্রেম নিয়ে মাতামাতি শুধুই আদিখ্যেতা

কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি?

কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা?

কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি?

কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা?

আজ শিকল পরিয়ে আমার চোখে

তুমি প্রেম আঁকছো

কাঁদতে পারছি না আমি

বিন্দু আমি, তুমি আমায় ঘিরে

বৃত্তের ভেতর শুধু তুমি আছো

মাতাল আমি তোমার প্রেমে

তাই অর্থহীন সবই যে প্রেম লাগে

বৃহস্পতির বলয় ঘিরে

শনিতে আজ আমি পৌঁছে গেছি

তোমার প্রেমে পাগল হয়ে

পাগলামির ভাবসম্প্রসারণ করেছি

বিন্দু আমি, তুমি আমায় ঘিরে

বৃত্তের ভেতর শুধু তুমি আছো

মাতাল আমি তোমার প্রেমে

তাই অর্থহীন সবই যে প্রেম লাগে

Bindu Ami Lyrics

E jeno shohoje shikarokti, ami Jugantor noi

E jeno bhishon akhep amar, ami digbijoyi noi

Shodho ektai asha amo boke joriye

Robo sharata jibon tomay niye

Kono ek nishongo rodela rate dekhchi

Priyotoma tomar chokhe mishti hashi

Kono ek doshoho josna dine bati nibhe gele

Kora nerechi tomar hater ghore

Kicho orthohin shobdo bone dekechi tomay

Prem tumi kothai

Bindu ami, tumi amay ghire

Britter bhetor shodho tumi acho

Matal ami tomar preme

Tai ortho hin shobi je prem lage

Bindu ami, tumi amay ghire

Britter bhetor shodho tumi acho

Matal ami tomar preme

Tai ortho hin shobi je prem lage

Prem niye koto shoto kobi koto kabbo korlo

Brithai jibonta kada makha-makhi kore oshro ghom paralo

Bhebechilam nijeke shroter biporite ekjon

Prem niye mata-mati shodhoi adikheta

Keno tumi shonale shei doshto hashi

Keno doralapone shei mishti kobita

Keno tumi shonale shei mishti hashi

Keno doralapone shei mishti kobita

Aaj shikol poriye amar chokhe

Tumi prem akcho

Kadte parchi na ami

Bindu ami, tumi amay ghire

Britter bhetor shodho tumi acho

Matal ami tomar preme

Tai ortho hin shobi je prem lage

Brihoshpotir boloy ghire

Shonite aaj ami puoche gechi

Tomar preme pagol hoye

Paglamir bhabshomprosharon korechi

Bindu ami, tumi amay ghire

Britter bhetor shodho tumi acho

Matal ami tomar preme

Tai ortho hin shobi je prem lage

তাহসান কে নিয়ে কিছু বিস্তারিতঃ

তাহসান রহমান খান (জন্ম ১৮ অক্টোবর ১৯৭৯)যিনি তাহসান নামেই সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক।

তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। ২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

তাহসান পড়াশোনা করেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ খ্রিষ্টাব্দে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন ।

Leave a Comment