জাতীয় সংগীত বা National Anthem গান বা গীতধারা নিয়ে আজকের আলোচনা। বিশ্বের সকল রাষ্ট্রেরই আছে একটি নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট জনগোষ্ঠী, নির্দিষ্ট পতাকা, যা তাদের পরিচয় বহন করে এবং থাকে একটি নির্দিষ্ট রাষ্ট্রভাষা যা দিয়ে তারা প্রকাশ করে মনের ভাব। এক একটি দেশ বা রাষ্ট্র গঠিত হয় সেই ভূখণ্ডে বসবাসকারী জাতির সার্বিক প্রয়োজনের তাগিদ থেকে।
জাতীয় সংগীত
প্রতিটি রাষ্ট্রের বৃহত্তর জনগোষ্ঠীর থাকে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং সেইসাথে নিজস্ব কিছু রূপরেখা। ঐতিহাসিক বিবর্তনের ধারাবাহিকতায় তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে চলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। বিনোদনের জন্য গীত, বাদ্য, নৃত্য, চিত্র, নাট্য ইত্যাদি ললিতকলা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধি লাভ করে। তবে কোনো কোনো রাষ্ট্রে বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও থাকে ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং তাদেরও থাকে নিজস্ব ঐতিহ্য ও কৃষ্টি-কালচার ।
কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে দেশের বৃহৎ জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সকলকে নিয়ে একই পতাকাতলে সমবেত হয়ে সর্বজন গ্রহণযোগ্য ও স্বীকৃত নির্দিষ্ট একটি গীত নির্ধারণ করা হয়। সে সংগীতের মধ্য দিয়ে জাতি নিজ রাষ্ট্র তথা দেশমাতৃকার প্রতি তার আনুগত্য স্বীকার করে নেয়। রাষ্ট্রীয় ভাষায় রচিত নিজ দেশের পরিচয় বহনকারী এই গীতকেই বলা হয় ‘জাতীয় সংগীত’। প্রতিটি দেশের জাতীয় সংগীত সেখানকার জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হয়ে থাকে। জাতীয় সংগীতের মধ্য দিয়েই রাষ্ট্র ও জাতির সংস্কৃতির পরিচয় প্রস্ফুটিত হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি “ [গীতিকার ও সুরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাল : দাদরা (৬ মাত্রা)।
বাংলাদেশের জাতীয় সংগীত লিরিক্স | আমার সোনার বাংলা | JatIio Sageet lyrics | রবীন্দ্রনাথ ঠাকুর
জাতীয় সংগীত লিরিক্স [ JatIio Sageet lyrics ] অর্থ আমার সোনার বাংলা গানটি লিরিক্স। এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতিয় সঙ্গীত। রবীঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি|
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে–
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা খেতে,
আমি কী দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,–
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মায় আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি|
JatIio songit lyrics in english / Roman
Amar Sonar Bangla
Amar sonar Bangla
Ami tomay bhalôbashi
Chirôdin tomar akash,
Tomar batas,
Amar prane bajay bãshi.
O ma,
Phagune tor amer bône
Ghrane pagôl kôre,
Môri hay, hay re,
O ma,
Ôghrane tor bhôra khete
Ami ki dekhechhi môdhur hasi.
Ki shobha, ki chhaya go,
Ki snehô, ki maya go,
Ki ãchôl bichhayechhô
Bôter mule,
Nôdir kule kule.
Ma, tor mukher bani
Amar kane lage
Sudhar môto-
Ma tor bôdôn khani môlin hôle
ami nôyôn
o ma ami nôyôn jôle bhasi
sonar Bangla,
ami tomay bhalôbashi!