মলয় বাতাসে লিরিক্স [ Moloyo Batashe Lyrics ] – সাহানা বাজপেয়ী [ Sahana Bajpaie ]

মলয় বাতাসে লিরিক্স [ Moloyo Batashe Lyrics ] – “মলয় বাতাসে” গানটি হলো সাহানা বাজপেয়ী [ Sahana Bajpaie ] এর গাওয়া।

 

মলয় বাতাসে লিরিক্স

আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন
স্বর্গের পরী হবে সহচরী
দেবতা করিবে হৃদয় দান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
সন্ধ্যার মেঘে করিবো দুকূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার
সন্ধ্যার মেঘে করিবো দুকূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার
বাষ্পের সনে আকাশে উঠিবো
বৃষ্টির সনে ধরায় লুটিবো
বাষ্পের সনে আকাশে উঠিবো
বৃষ্টির সনে ধরায় লুটিবো
সিন্ধুর সনে সাগরে ছুটিবো
ঝঞ্ঝার সনে গাহিবো গান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
কুসুমের মধু করিবো পান

Moloyo Batashe Lyrics

Amra moloyo batashe veshe jabo
Sudhu kusumer modhu koribo paan
Moloyo batashe bheshe jabo
Shudhu kusumer modhu koribo pan

Ghumabo ketoki shubash shoyone
Chandero kirone koribo snan (x2)

Moloyo batashe bheshe jabo
Shudhu kushumer modhu koribo pan
Amra moloyo batashe bheshe jabo
Sudhu kusumer modhu koribo paan

Kobita koribe amake bijon
Premo koribe swapno srijon (x2)

Shorgero pori hobe shohochori
Debota koribe hridoyo daan

Moloyo batase bheshe jabo
Shudhu kusumer modhu koribo paan
Amra moloyo batashe bheshe jabo
Shudhu kusumer madhu koribo paan

Sondhar meghe koribo dukul
Indra-dhonure chondro-haar
Daraye koribo korner dul
Jorabo gaaye-te ondhokaar (x2)

Bashpero shone akashe uthibo
Brishtiro shone dhoray lutibo (x2)

Shindhuro shone sagore chutibo
Jhonjar shone gahibo gaan

Moloyo batashe bheshe jaabo
Sudhu kusumer modhu koribo paan
Amra Moloyo batashe bheshe jabo
Sudhu kusumer modhu koribo pan

Ghumabo ketoki subash shoyone
Chandero kirone koribo snan (x2)

Moloyo batashe bhese jabo
Sudhu kusumer modhu koribo paan
Amra Moloyo batashe vese jabo
Sudhu kusumer modhu koribo pan

 

 

 

সাহানা বাজপেয়ী [ Sahana Bajpaie ] কে নিয়ে বিস্তারিত ঃ

সাহানা বাজপেয়ীর ছোটবেলা কাটে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তার বাবা-মা দুজনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। সাহানা ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত শান্তিনিকেতনে ছিলেন। সেখানেই তার সংগীত শিক্ষার হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছ থেকে। তিনি মাত্র তিন বছর বয়সেই প্রথম গান শেখেন। পরবর্তীতে তিনি বিজয় সিনহা, চিত্রা রায়, শ্যামলী বন্দ্যোপাধ্যায়, চন্দন মন্ড এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ লাভ করেন।

 

ব্যক্তিগত জীবনে বাজপেয়ী বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেন। তারা একসাথে পড়াশোনা করেছিলেন শান্তিনিকেতনের পাঠভবনে। বিয়ের সাত বছর পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ব্রিটিশ নাগরিক রিচার্ড হেররেটের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় এবং বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। তার এক মেয়ে আছে।

 

 

Leave a Comment