আইলোরে নয়া দামান লিরিক্স [ Ailore Noya Daman Lyrics ] – রামকানাই দাস [ Ramkanai Das ]

শিরনামঃ আইলোরে নয়া দামান লিরিক্স [ Ailore Noya Daman Lyrics ]

গানঃ আইলা রে নয়া দমন
কথাঃ দিব্যময়ী দাস
শিল্পী: রামকানাই দাস [ Ramkanai Das ]

 

 

আইলোরে নয়া দামান লিরিক্স

আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা,
দামান বও, দামান বও।
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা,
দামান্দ বও, দামান্দ বও।
দামান্দ বও দামান্দ বও।।
বও দামান কও রে কথা
খাও রে বাটার পান,
যাইবার কথা কও যদি
কাইট্টা রাখমু কান,
দামান বও, দামান্দ বও।
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেড়া,
দামান বও, দামান বও।
আইলা রে দামান্দের ভাই
হিজলের মোড়া,
ঠুনকি দিলে মাটিতে পড়ইল
ষাট-সত্তরের বুড়া,
দামান বও, দামান বও
দামান বও, দামান বও।
আইলা রে দামান্দের বোন
কইতা একখান কথা,
কন্যার ভাইয়ের চেহারা দেইখা
হইয়া গেলা বোবা,
দামান বও, দামান বও
দামান বও, দামান বও।
আইলা রে দামান্দের ভাই বৌ
দেখতে বটর ঘাইল,
উঠতে বইতে সময় লাগে,
করন আইল জাইল
দামান বও, দামান বও
দামান বও, দামান বও।
আইলা রে নয়া দামান
আসমানেরও তেড়া,
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেড়া,
দামান বও, দামান বও।

Ailore Noya Daman Lyrics – Roman

Aila re noya daman
Aasmanero tera
Bichana bichaiya dilam
Shail dhaaner nera
Daman boh, Daman boh
Boh daman kou reh kotha
Khao re batar paan
Jaibar khotha kou jodi
Kaitta rakhmu kaan
Daman boh, Daman boh
Aila re damander bhai
Hijoler mora
Thunki diye matite poril
Sat-sottor er bura
Daman boh, Daman boh
Aila re damander bon
Koita ekkhan kotha
Konnar bhai er chehara deikkha
Hoiya gelo boba
Daman boh, Daman boh
Aila re Damandor Bhai Bou
Dekhte Botor Ghail
Uthte boite shomoy laage
Koron aail jaail
Daman boh, Daman boh

রামকানাই দাস [ Ramkanai Das ]ঃ পণ্ডিত রামকানাই দাশ বাংলাদেশের একজন প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও সংগ্রাহক। তিনি ১৯৩৫ সালে সিলেটেরসুনামগঞ্জ জেলারশাল্লা উপজেলায় জন্মগ্রহণ করেন। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে তিনি একুশে পদক লাভ করেন। ১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত শিল্পী হিসেবে গান পরিবেশন করে থাকতেন।
২০১১ সালে নির্মাতা ‘নিরঞ্জন দে’ ওস্তাদ রামকানাই দাশের জীবন ও কর্ম নিয়ে ‘সুরের পথিক’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন এবং এটি লেজার ভিশন থেকে প্রকাশিত হয়। তথ্যচিত্রটিতে কবি, ঘাটু, উড়ি, গাজী, ত্রিনাথ, বাউল, টপ্পাসহ লোক আঙ্গিকের বিভিন্ন ধারার গান ও তার শিল্পী জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়। এতে সঙ্গীতজ্ঞ প্রয়াত ওয়াহিদুল হক, ড. সন্জীদা খাতুন, ড. করম্নণাময় গোস্বামী, সঙ্গীতশিল্পী সুবীর নন্দী, চন্দনা মজুমদারসহ অনেকের বক্তব্য এবং উচ্চাঙ্গ সঙ্গীতের কিছু কিছু অংশ স্থান পায়।
২০১৪ সালের ২৬শে আগস্ট সিলেটের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। পরদিন তাকে ঢাকায় নিয়ে আসা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ বেড়ে গেলে ৩০ আগস্ট মেট্রোপলিটন হাসপাতালে জরুরি ভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউমোনিয়ায় আক্রান্ত হলে তার অবস্থার অবনতি হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সোয়া ১১টায় নিউরো সার্জারি বিভাগের আইসিইউতে মারা যান তিনি।

Leave a Comment