দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ]
আবু উবায়দা । Abu Ubayda
দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ] । আবু উবায়দা । Abu Ubayda
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
ও মুখে আল্লাহ রসুল সবে বল।
দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইমা পালাইছে তাহারা।
দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা
তোমারে একেলা থুইমা পালাইছে তাহারা।
তোমার আট কুঠুরী নয় দরজা
বন্ধ যে ঐ হলো
রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা
আজ তাহারা কোথায় গেল মাবুদ কী রে মনা।
দিবানিশি যে ছয়জনা দিত কুমন্ত্রনা
আজ তাহারা কোথায় গেল মাবুদ কী রে মনা।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,
দীন কী তোমার মাবুত কে বা তখন কী বলিবে।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে,
দীন কী তোমার মাবুত কে বা তখন কী বলিবে।
ওরে আল্লাহ বীনে মাবুদ নাই রে
জবানে তাই বলও রে
বলো মুখে আল্লাহ রসুল সবে বল।
![দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ] । আবু উবায়দা । Abu Ubayda 1 দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ] । আবু উবায়দা । Abu Ubayda](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/07/download-2022-07-06T052658.914-e1657176237623-278x300.jpg)
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে পালকি
নাইয়রি যাও তুলো রে তুলো মুখে
আল্লাহ রসুল সবে বল।
ও মুখে আল্লাহ রসুল সবে বল।
ও মুখে আল্লাহ রসুল সবে বল।
দুয়ারে আইসাছে লিরিক্স [ Duare Aishache Lyrics ] । আবু উবায়দা । Abu Ubayda
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।









![তত্ত্ব কোথায় রবে ভাই বন্ধু [ Kothay Robe Bhai Bondhu ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/kothay-robe-bhai-bondhu-1024x576.webp)

