বিদ্যালয় মোদের লিরিক্স [ Bidyaloy Moder Lyrics ] । সৈয়দ আবদুল হাদী ও রুনা লায়লা । Syed Abdul Hadi & Runa Laila

বিদ্যালয় মোদের লিরিক্স [ Bidyaloy Moder Lyrics ]

 

সৈয়দ আবদুল হাদী ও রুনা লায়লা । Syed Abdul Hadi & Runa Laila

আহমেদ ইমতিয়াজ বুলবুল

ছায়াছবিঃ বিক্ষোভ

 

রুনা লায়লা (জন্ম: ১৭ নভেম্বর ১৯৫২) একজন খ্যাতনামা বাংলাদেশী কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন।

সৈয়দ আব্দুল হাদী (জন্ম ১ জুলাই ১৯৪০) বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

সৈয়দ আবদুল হাদী দেশাত্ববোধক গানের জন্য জনপ্রিয়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত করছেন। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন।

১৯৬৪ সালে সৈয়দ আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে সৈয়দ আবদুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু।

বিদ্যালয় মোদের লিরিক্স [ Bidyaloy Moder Lyrics ] । সৈয়দ আবদুল হাদী ও রুনা লায়লা । Syed Abdul Hadi & Runa Laila

 

বিদ্যালয় মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে।।
হয় রে সূর্যোদয়,হয় রে সূর্যোদয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।

এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।

আ আ আ আ আ আ আ আ আ
এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা।।
এখানে শব্দ শুধু ও ও ও ও ও ও
এখানে শব্দ শুধু বিশ্ব মায়ের বুকের কথার
এই কোন রণাঙ্গনের রক্তে ভেজা
সিক্ত প্রান্ত নয়,সিক্ত প্রান্ত নয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
এখানে জন্ম কত শিল্পী,কবি সাহিত্যিকের।।
এখানে পটভূমি ও ও ও ও ও ও
এখানে পটভূমি জ্ঞানীগুণী মনীষীদের
এখানে থাকবে কেন আতঙ্ক আর
হঠাৎ মৃত্যু ভয়,হঠাৎ মৃত্যু ভয়
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে।।
হয় রে সূর্যোদয়,হয় রে সূর্যোদয়।
বিদ্যালয় মোদের বিদ্যালয়।।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।।

বিদ্যালয় মোদের লিরিক্স [ Bidyaloy Moder Lyrics ] । সৈয়দ আবদুল হাদী ও রুনা লায়লা । Syed Abdul Hadi & Runa Laila
আহমেদ ইমতিয়াজ বুলবুল (১ জানুয়ারি ১৯৫৬ – ২২ জানুয়ারি ২০১৯) বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব যিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। ১৯৭০-এর দশকের শেষ লগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন।

ইমতিয়াজ বুলবুল ছাত্রজীবনে মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন।[২]এসময় তিনি স্বাধীনতা যুদ্ধের ২ নাম্বার সেক্টরে মেজর আবু তাহের মোহাম্মদ হায়দারের অধীনে যুদ্ধ করেন।

১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের পর বুলবুল ও তার বন্ধুরা মিলে পাকিস্তানিদের কাছ থেকে অস্ত্র ছিনতাই করে ছোট একটি মুক্তিযোদ্ধা দল গঠন করেন যাদের ঘাঁটি ছিল ঢাকার জিঞ্জিরায়।

জুলাইয়ে বুলবুল ও তার বন্ধু সরোয়ার মিলে নিউ মার্কেটের ১ নাম্বার প্রবেশমুখের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর লরিতে গ্রেনেড হামলা করেন।

অগস্টে ভারতের আগরতলায় কিছুদিন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ঢাকায় ফিরে ‘ওয়াই (ইয়াং) প্লাটুন’ নামে একটি গেরিলা দল গঠন করেন।

 

অক্টোবরে পুনরায় ভারত যাওয়ার সময় বুলবুলসহ চারজন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি তন্তর চেকপোস্টে পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন।

আটক হওয়ার পর প্রথমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ও পরে এ অঞ্চলের শান্তি কমিটির প্রধান কার্যালয়ে নির্যাতনের শিকার হন। পরবর্তীতে বয়সে ছোট হওয়ায় তিনি মুক্তি পান কিন্তু ঢাকায় তার নিজ বাসা থেকে পুনরায় গ্রেফতার হন ও জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউ’র এমপি হোস্টেলে নির্যাতনের শিকার হন।

সেখান থেকে তাকে রমনা থানায় স্থানান্তর করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয়ী হওয়ার পর মুক্তিবাহিনী রমনা থানা থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করেন।

পরবর্তীতে তাকে পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসা প্রদান করা হয়।

Leave a Comment