মরছি মরছি আমি মরছি [Morsi morsi ami morsi]

“মরছি মরছি আমি মরছি” এটি একটি বাংলার বাউল সংগীত। সাধারণত বাউলেরা যে সংগীত পরিবেশন করে তাকে বাউল গান বলে।
বাউল গান বাউল সম্প্রদায়ের সাধনসঙ্গীত। এটি লোকসঙ্গীতের অন্তর্গত।

মরছি মরছি আমি মরছি [Morsi morsi ami morsi]

গানের জনরাঃ বাউল সংগীত

মরছি মরছি আমি মরছি [Morsi morsi ami morsi]

দুইজনার মন এক না হইলে
পিরিতি কইরো না
ও ভাই মরছি মরছি আমি মরছি
তোমরা প্রেম কইরো না
ওরে ভালোবেসে দুঃখ দেওয়া
এই কি বিবেচনা
ওরে কান্দাইতে জানানে রে ভাই

হাসাইতে জানে না
ও রে মরছি মরছি আমি মরছি
তোমরা প্রেম কইরো না
ও রে ফুলে মধু পান করিয়া
ফিরিয়া চাইলো না
এই মর্জিনা প্রেম করিয়া
পাইলো যন্ত্রনা
দুইজনার মন এক না হইলে
পিরিতি কইরো না
ও ভাই মরছি মরছি আমি মরছি
তোমরা প্রেম কইরো না

 

বাউলসঙ্গীতঃ

মরছি মরছি আমি মরছি একটি বাউল সংগীত সাধারণত বাউলেরা যে সংগীত পরিবেশন করে তাকে বাউল গান বলে।

মন জানে আর কেউ জানে না একটি বাউল গান।  বাউল শিল্পী বা বাউল সাধক বা বাউল একটি বিশেষ ধরণের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা গানের সাথে সাথে সুফিবাদ, দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে। বাউল সাধক বাউল সঙ্গীত পরিবেশন করে থাকে। বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও মূলত কুষ্টিয়ার লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি লাভ করে বাংলাদেশসহ সারা বিশ্বের নিকট। বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে।

 

YaifwwriN4BzRFCyqbslL4 মরছি মরছি আমি মরছি [Morsi morsi ami morsi]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান। সাধকের কাছে সাধন ভজনের গূঢ়তত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমে। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন-ভজনের উদ্দেশ্য। বাউলের ভূখণ্ড তার দেহ, পথপ্রদর্শক তার গুরু, জীবনসঙ্গী নারী, সাধনপথ বলতে সুর, আর মন্ত্র বলতে একতারা। ভিক্ষা করেই তার জীবনযাপন।

Leave a Comment