চোখ যে মনের কথা বলে (2000) [Chokh je moner kotha bole]

“চোখ যে মনের কথা বলে” গানটি বাংলা চলচিত্র “আজ গায়ে হলুদ” এর মধ্যে গাওয়া হয়েছে । গানটি গেয়েছেন বাংলদেশি সঙ্গীতশিল্পী কনক চাঁপা । 

চোখ যে মনের কথা বলে [Chokh je moner kotha bole]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ কনক চাঁপা 

চোখ যে মনের কথা বলে [Chokh je moner kotha bole]

চোখ-যে মনের কথা বলে
চোখ-যে মনের কথা বলে

চোখ-যে মনের কথা বলে
চোখ-যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।

চোখ-যে মনের কথা বলে
চোখ-যে মনের কথা বলে।

ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের স্বপ্ন আঁকে

ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের স্বপ্ন আঁকে।

মনের সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।

চোখ-যে মনের কথা বলে
চোখ-যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।

চোখ-যে মনের কথা বলে
চোখ-যে মনের কথা বল।

তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে।

প্রেমের সে ভাষা বুঝতে হলে
প্রেমের মত প্রেম থাকা চাই।

চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।

চোখ যে মনের কথা বলে
চোখ যে মনের কথা বলে।

কনক চাঁপাঃ

চোখ যে মনের কথা বলে গানের কন্ঠশিল্পী কনকচাঁপা বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে। কনকচাঁপা ১১ সেপ্টেম্বর, ১৯৬৯, সালে ঢাকায় জন্ম গ্রহণ করেন। কিন্তু তার দাদা বাড়ী সিরাজগঞ্জের কাজিপুরে। তবে কনক চাঁপা বেড়ে উঠেছেন ঢাকায়। তার বাবা আজিজুল হক মোর্শেদ। কনকচাঁপা বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। তবে আজ এই পর্যায়ে আসার জন্য তিনি সব সময় তার পিতা আজিজুল হক মোর্শেদ ও স্বামী মইনুল ইসলাম খান—এ দুজনের অবদানকেই অগ্রগণ্য করেন।

 

YaifwwriN4BzRFCyqbslL4 চোখ যে মনের কথা বলে (2000) [Chokh je moner kotha bole]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। বর্তমানে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি ৩৪ বছর ধরে সংগীতাঙ্গনে সমানতালে কাজ করে যাচ্ছেন।এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

তার গান মানেই তুমুল শ্রোতাপ্রিয়।

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।