তোমার ঘরে বসত করে কয়জনা [ Tomar ghore bash kore koyjona ]

“তোমার ঘরে বসত করে কয়জনা” এটি একটি লালনগীতি । লালন শাহ্‌ যেসব গান লিখে গেছেন সেই সব গানকেই লালনগীতি বলে । লালন  ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালনলালন সাঁইলালন শাহমহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।

তোমার ঘরে বসত করে কয়জনা [ Tomar ghore bash kore koyjona ]

গীতিকারঃ লালন শাহ্‌ 

তোমার ঘরে বসত করে কয়জনা [ Tomar ghore bash kore koyjona ]

তোমার ঘরে বাস করে কারা
ও মন জান না,
তোমার ঘরে বসত করে কয়জনা
মন জান না

তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনায় ছবি আঁকে এক মনে,
ও রে মন
আরেক জনায় বসে বসে র ংমাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা,কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা

এক জনায় সুর তোলে এক তারে,

ও মন, আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরো সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা

তোমর ঘরে বসত করে কয় জনা

রস খাইয়া হইয়া মাত, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা

লালন শাহঃ

তোমার ঘরে বসত করে কয়জনা গানের গীতিকার লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের  মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।

 

YaifwwriN4BzRFCyqbslL4 তোমার ঘরে বসত করে কয়জনা [ Tomar ghore bash kore koyjona ]
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

লালন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরি করেন, যেখানে তিনি তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে “সাঁই” বলে সম্বোধন করতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি ভান্ডারা (মহোৎসব) আয়োজন করতেন। যেখানে সহস্রাধিক শিষ্য ও সম্প্রদায়ের লোক একত্রিত হতেন এবং সেখানে সংগীত ও আলোচনা হত।

১৮৯০ সালের ১৭ই অক্টোবর লালন ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালির ছেউড়িয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন।

Leave a Comment