মন মজালে ওরে বাউলা গান [ mon mojale ore baula gan ]

“মন মজালে ওরে বাউলা গান” গানটি লিখেছেন বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিম । শাহ আবদুল করিম হচ্ছেন একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন।

মন মজালে ওরে বাউলা গান [ mon mojale ore baula gan ]

গীতিকারঃ শাহ আবদুল করিম

মন মজালে ওরে বাউলা গান [ mon mojale ore baula gan ]

যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন-মজালে ওরে বাউলা গান
আমার, মন -জালে ওরে বাউলা গান।

অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া
মন মানেনা তোমায় ছাড়া
তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে-ওরে বাউলা গান ।।
মন মজালে-ওরে বাউলা গান ।।

কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান
মন-মজালে ওরে বাউলা গান ।।
মন-মজালে ওরে বাউলা গান ।।

কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি

বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান
মন-মজালে ওরে বাউলা গান ।।
মন-মজালে ওরে বাউলা গান ।।

যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান।
মন মজালে ওরে বাউলা গান।

যা দিয়েছো তুমি আমায়
যা দিয়েছো তুমি আমায়
কি দেব তার প্রতিদান
মন-মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান।
মন মজালে ওরে বাউলা গান।

শাহ্‌ আব্দুল করিমঃ

মন মজালে ওরে বাউলা গান গানের গীতিকার স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমীর উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল ।

বাউলসাধক শাহ আবদুল জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি। উল্লেখ্য, ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তীঃ বাউল শাহ আবদুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২ টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে ।

বাউল শাহ আবদুল করিমের এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনাসমগ্র (অমনিবাস)-এর মোড়ক উন্মোচিত হয়েছে। এছাড়াও সুমনকুমার দাশ সম্পাদিত শাহ আব্দুল করিম স্মারকগ্রন্থ (অন্বেষা প্রকাশন) তার মৃত্যুর পর প্রকাশিত হয়।

২০০৯ সালের ১২ই সেপ্টেম্বর বাউল সম্রাট শাহ আবদুল করিম মৃত্যু বরণ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।