“রঙের দুনিয়া তোরে চাইনা” গানটি খুবই জনপ্রিয় একটি গান । গানটি শোনেনি এমন খুব কমই মানুষ আছে । গানটি লিখেছেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম ।
রঙের দুনিয়া তোরে চাইনা [ Rongin Duniyan Tore Chaina ]
গীতিকারঃ শাহ্ আব্দুল করিম
রঙের দুনিয়া তোরে চাইনা [ Rongin Duniyan Tore Chaina ]
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না
দিবা নিশি ভাবি যারে
দিবা নিশি ভাবি যারে
তারে যদি পাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না
বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন রজনী
বন্ধুর প্রেমে পাগলিনী
শান্তি নাই দিন রজনী
কুলহারা কলঙ্কিনী
কুলহারা কলঙ্কিনী
কারও কাছে যাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না
প্রাণ বন্ধের সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
প্রাণ বন্ধের সঙ্গ নিলাম
ভালোবেসে মনও দিলাম
আগে যাহা ভেবেছিলাম
আগে যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না
আসি বলে গেলো চলে
ভাসি সদাই নয়ন জলে
আসি বলে গেলো চলে
ভাসি সদাই নয়ন জলে
বাউল আব্দুল করিম বলে
বাউল আব্দুল করিম বলে
রঙ্গের গান আর গাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না
দিবা নিশি ভাবি যারে
দিবা নিশি ভাবি যারে
তারে যদি পাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না চাই না
রঙ্গের দুনিয়া তরে চাই না
শাহ্ আব্দুল করিমঃ
রঙের দুনিয়া তোরে চাইনা গীতিকার শাহ আবদুল করিম একজন বাংলাদেশী কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কর্মজীবনে তিনি পাঁচশো-এর উপরে সংগীত রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়। শাহ আবদুল করিম ইব্রাহিম আলী ও নাইওরজানের ঘরে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বকশ থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।









![কথা বা বানী download 97 আমার হৃদয় একটা লিরিক্স [ Amar Hridoy Ekta Lyrics ] । এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা । Andrew Kishore & Kanak Chapa](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/download-97-1024x536.png)


