রাগ চর্জু কি মল্লার উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। অনেকের মতে এই রাগ সৃষ্টি করেছিলেন নায়ক চর্জু। এই রাগে কোমল গান্ধার এবং দুই নিষাদ ব্যবহৃত হয়। তবে শুদ্ধ নিষাদ শুধু আরোহণে ব্যবহৃত হয়। আরোহণে ধৈবত দুর্বল এবং গান্ধার বর্জিত।
রাগ চর্জু কি মল্লার
এই রাগের রাগাঙ্গ রূপ−
পূর্বাঙ্গে− প জ্ঞ র, জ্ঞম র মপ
উত্তরাঙ্গে− মপ নর্স, র্র র্জ্ঞ র্স, র্রন র্স ণ প, র্স ণ ধ প
এই রাগে কাফির ছায়া পড়ে। কিন্তু র ম র, জ্ঞ সর, মপ অথবা ম র জ্ঞ মর পম প, সণ ধপ স্বরসমষ্টি কাফির আবির্ভাবকে তিরোভাবে পরিণত করে। এই রাগে রম রপ বার বার ব্যবহৃত হয়।
আরোহণ: স র মপ ধ ন র্স
অবরোহণ : র্স ণ ধ প ম জ্ঞ র, স
ঠাট : কাফি
জাতি : ষাড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : ঋষভ
সমবাদী স্বর : পঞ্চম
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : বর্ষা ঋতুতে সকল সময় গাওয়া যায়, অন্য সময় রাত্রি দ্বিতীয় প্রহর।
তথ্যসূত্র:
গীতবল্লরী পঞ্চম ভাগ। শ্রীপ্রশান্ত দাশগুপ্ত। ১৪ এপ্রিল, ১৯৭৩।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।















