রাগ দুর্গা । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ দুর্গা এই রাগের দুটি রূপ পাওয়া যায়- দুই ঠাটে। এর একটি খাম্বাজ ঠাটে, অপরটি বিলাবল। এর ভিতরে বিলাবল ঠাটের দুর্গা বেশি শোনা যায়।

রাগ দুর্গা

দুর্গা (বিলাবল ঠাট)
এই রাগে গান্ধার ও নিষাদ বর্জিত। দুর্গা রাগ দিন রাত্রির বিচারে প্রকারভেদ করা হয়। রাত্রি দ্বিতীয় প্রহরে গেয় দুর্গার বাদী স্বর ‘ম; এবং সমবাদী স্বর ‘স’। রাত্রে গেয় রাগে ভূপালী ও মল্লারের রূপ পাওয়া যায়। পক্ষান্তরে দিনে পরিবেশিত দুর্গায় সারং ও মল্লারের রূপ পাওয়া যায়। নিচে দিবা গেয় দুর্গার পরিচয় তুলে ধরা হলো। এছাড়া রাগেশ্রী-এর সাথেও এর মিল খুঁজে পাওয়া যায়।

আরোহণ: স র ম প ধ র্স
অবরোহণ : র্স ধ প ম, র স
ঠাট : বিলাবল।
জাতি : ঔড়ব-ঔড়ব।
বাদীস্বর : প
সমবাদী স্বর : স
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।

 

দুর্গা (খাম্বাজ ঠাট)
খাম্বাজ ঠাটের এই রাগটি অপ্রচলিত। এর বিলাবল ঠাটের দুর্গায় গান্ধার বর্জিত, আর খাম্বাজ ঠাটের দুর্গায় ঋষভ বর্জিত।

আরোহণ: স গ ম ধ ন র্স
অবরোহণ : র্স ণ ধ ম, গ স
ঠাট : খাম্বাজ ।
জাতি : ঔড়ব-ঔড়ব।

 

 

বাদীস্বর : গ
সমবাদী স্বর : ন
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : রাত্র দ্বিতীয় প্রহর।

তথ্যসূত্র:

রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। ফেব্রুয়ারি ২০০৭।
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।

 

Tags :

সুফি ফারুক ইবনে আবুবকর

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।

https://sufifaruq.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।