রাগ পটদীপ উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। আরোহণে ঋষভ ও ধৈবত বর্জিত, অবরোহণ সম্পূর্ণ। এটি সঙ্কীর্ণ জাতীয় রাগ।
রাগ পটদীপ
আরোহণ: স জ্ঞ ম প ন র্স
অবরোহণ : র্স ন ধ প, ম ধ প, ম জ্ঞ র স
ঠাট : কাফি
জাতি : ঔড়ব-সম্পূর্ণ।
বাদীস্বর : পঞ্চম
সমবাদী স্বর : ষড়্জ
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : প ম ধ প, জ্ঞ ম প ন স।
তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













![তত্ত্ব তোমার ঘরে বাস করে কারা [ Tomar Ghore Bash Kore Kara ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/তোমার-ঘরে-বাস-করে-কারা-1024x576.webp)

